1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার

এবার রোহিঙ্গাদের বিতাড়িত করা হবে: ভারতীয় মন্ত্রী

  • আপডেট হয়েছে : শনিবার, ৪ জানুয়ারি, ২০২০
  • ৩০ বার পড়া হয়েছে

ভারতের কেন্দ্রীয় সরকারের আগামী পদক্ষেপ হবে রোহিঙ্গা উদ্বাস্তুদের বিতাড়িত করবে যেহেতু নতুন আইনে তাঁরা নাগরিকত্ব পাবেন না, এমনটাই জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিং।

সংসদে নাগরিকত্ব সংশোধনী আইনের পাশ হওয়ার পরেই তা জম্মু ও কাশ্মীরে লাগু হয়েছে এমন দাবি জানিয়ে রোহিঙ্গা ইস্যুকে তুলে ধরলেন কেন্দ্রীয় মন্ত্রী।

এছাড়াও পশ্চিমবঙ্গ থেকে জম্মুর উত্তরাংশে কীভাবে রোহিঙ্গারা পৌঁছলেন ও থাকতে শুরু করলেন তা নিয়েও তদন্তের দাবি জানিয়েছেন।

এই প্রসঙ্গে তিনি আরও বলেছেন, “নাগরিকত্ব সংশোধনী আইনের পাশ হওয়ার পরেই তা জম্মু ও কাশ্মীরে লাগু হয়েছে। সেখানে যদি এবং কিন্তু নেই। আগামী পদক্ষেপ হবে রোহিঙ্গা উদ্বাস্তুদের দেশ থেকে বিতাড়িত করা”।

তিনদিনব্যাপী একটি অনুষ্ঠানের জন্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে জম্মুতে ঠিক কত রোহিঙ্গারা বসবাস করছেন, তা বলেছেন।

রোহিঙ্গারা কোথায় থাকবেন তা নিয়ে প্রশ্ন তুলে মন্ত্রী বলেছেন, রোহিঙ্গাদের কিভাবে দেশের বাইরে পাঠানো হবে তা নিয়ে কেন্দ্র ভাবছে। তালিকা তৈরি করা হবে। যেখানে দরকার হবে বায়োমেট্রিক পরিচয়পত্র দেওয়া হবে। সিএএ রোহিঙ্গাদের উদ্দেশ্যসাধনের সুবিধা দেবে না।

মায়ানমার থেকে আসা রোহিঙ্গাদের উদ্দেশ্যে তিনি স্পষ্ট বলেন, নাগরিকত্ব সংশোধনী আইনে উল্লিখিত ছয় সংখ্যালঘুদের মধ্যে রোহিঙ্গারা আসে না। তাই তাঁরা নাগরিকত্বের জন্য যোগ্য নয়। যেহেতু তাঁরা মায়ানমার থেকে এসেছেন তাই সেই দেশেই ফিরে যেতে হবে। সূত্র- কলকাতা ২৪x৭।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!