1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২১ অপরাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

এনটিভি’র বিরুদ্ধে ১০০০ কোটি টাকার মামলা

  • আপডেট হয়েছে : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০
  • ৩৪ বার পড়া হয়েছে

বেসরকারী টেলিভিশন চ্যানেল এনটিভি’র বিরুদ্ধে ১০০০ কোটি টাকার মানহানী মামলা দায়ের করেছে রাজারবাগ দরবার শরীফ।

আজ সোমবার দরবার শরীফের পীরের নামে উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যাচারে পরিপূর্ণ মানহানিকর তথ্য প্রচারের দায়ে ঢাকা ৫ম যুগ্ম জেলা জজ আদালতে এ মামলা দায়ের করা হয়েছে।

মামলার শুনানী শেষে বিচারক তারিক এজাজ বিবাদীদের প্রতি সমন জারী করেন। বাদী পক্ষে মামলা শুনানী করেন এ্যাডভোকেট নূরে আলম মোস্তফা এবং এ্যাডভোকেট মেসবাহ উদ্দিন সুমন।

আসামিরা হলেন- এনটিভি’র চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী, প্রধান বার্তা সম্পাদক জহিরুল আলম, বার্তা প্রধান খায়রুল আনোয়ার মুকুল, সিনিয়র স্টাফ রিপোর্টার সফিক শাহীন, নির্বাহী প্রযোজক আহসানুল হক পলাশ, চীফ ক্যামেরাম্যান জিয়া জহির পল্লবকে বিবাদী এবং মিথ্যাচারের কারণে সোহেল চৌধুরী, কমিন শাহ, এম এম সাইফুল্লাহ ও তামান্নাকে মোকাবেলা বিবাদী করা হয়েছে।

মামলার বিবরণে বলা হয়, ”বাদী একজন সম্মানিত এবং প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তিত্ব। যিনি সকলের কাছে ঢাকা রাজারবাগ দরবারের সম্মানিত পীর সাহেব নামে সুপরিচিত। বংশের দিক থেকে তিনি সাইয়্যিদ। প্রায় অর্ধ শতাব্দী যাবত বাদী ঢাকা রাজারবাগ দরবার শরীফের সম্মানিত পীর সাহেবের বিভিন্ন দ্বীনী, গবেষণামূলক ও সামাজিক কর্মকাণ্ডে উনার দেশ ও বিদেশে লক্ষ লক্ষ মুরীদ, ভক্ত-আশেকান, দোয়া প্রার্থী তৈরী হইয়াছে, যাহার ফলশ্রুতিতে বাদী দেশ-বিদেশে “রাজারবাগ পীর সাহেব” নামে বিশেষ পরিচিতি, পরম শ্রদ্ধা ভক্তি ও সম্মান অর্জন করিতেছেন। বাদীর এমন প্রচার-প্রসার ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হইয়া কতিপয় ভণ্ড, প্রতারক, ধর্মব্যবসায়ী, সন্ত্রাসবাদে বিশ্বাসী, যুদ্ধাপরাধীদের দোষর, দুর্নীতিবাজ ব্যক্তি বাদীর কষ্টার্জিত মান-সম্মান ক্ষুন্ন করিবার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হইয়াছেন। তারা সম্মানিত বাদীর বিরুদ্ধে নানান মিথ্যাচারে পরিপূর্ণ প্রোপাগান্ডা চালাইয়া বাদীর ব্যাপারে জনমনে বিভ্রান্তি সৃষ্টির জোর তৎপরতা চালাইতেছে। বাদীর বিরুদ্ধে ভণ্ড প্রতারক ধর্মব্যবসায়ী, যুদ্ধাপরাধীদের দোষর ও দুর্নীতিবাজ ব্যক্তিদের অপপ্রচারের ধারাবাহিকতায় বিবাদীদের সহযোগিতায় এনটিভিতে প্রচারিত উক্ত ধারাবাহিক প্রতিবেদনে সম্মানিত বাদী ও তাঁর প্রতিষ্ঠিত রাজারবাগ দরবার শরীফের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যাপক মিথ্যাচারে পরিপূর্ণ মানহানিকর তথ্য প্রচার করিয়াছে। এজন্য ক্ষতিপূরণ বাবদ এক হাজার কোটি টাকার মামলা দায়ের করা হয়।”

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!