1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন।

এনআরসি ইস্যুতে বাংলাদেশের ওপর কোন প্রভাব পড়বে না: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট হয়েছে : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রতিবেশী দেশ ভারতের নাগরিকত্ব আইনের বিষয়টি একান্তই তাদের অভ্যন্তরীণ ইস্যু। এ নিয়ে বাংলাদেশের ওপর কোন প্রভাব পড়বে না। সে ব্যাপারে ভারত সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নিশ্চয়তা প্রদান করা হয়েছে।

আজ রোববার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য অসিম কুমার উকিলের এক প্রশ্নের উত্তরে তিনি সংসদকে এই তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের একটি বন্ধুপ্রতিম দেশ। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান অনস্বীকার্য। ভারত তার বিভিন্ন প্রদেশে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় জনসংখ্যা নিবন্ধন (এনআরসি) পরিকল্পনা নিয়েছে। বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নয়নে অভাবনীয় সাফল্যের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি বিশেষ করে উত্তরোত্তর জিডিপি বৃদ্ধি অর্জন করে যাচ্ছে। ভারতে বাংলাদেশের কোন অবৈধ অভিবাসনের কোন অর্থনৈতিক অনুপ্রেরণাবোধের যৌক্তিকতা আছে বলে প্রতীয়মান নয়।

তিনি বলেন, ভারত, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকার নিরাপত্তায় দেশের নিরাপত্তা বাহিনী সদা সতর্কাবস্থায় বিশেষ নজরদারিসহ সার্বক্ষণিক টহল পরিচালনা করছে। যেসব সীমান্ত এলাকা ঝুঁকিপূর্ণ সে এলাকায় বাংলাদেশ ও ভারতের সীমান্ত এলাকায় সার্বক্ষণিক সমন্বিত টহল নজরদারী জোরদার করা হয়েছে। এ জন্য ১২৮ টি বর্ডার সেন্টি পোস্ট নির্মাণ করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ৬৯৭টি বিওপি নির্মাণ করা হয়েছে।

আসাদুজ্জামান খান আরো বলেন, সীমান্ত এলাকায় যাতে অবৈধ অনুপ্রবেশ না ঘটে সেজন্য স্থানীয় এলাকাবাসীকে বিশেষ সচেতনতা প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। সীমান্তে অপরাধ দমন, নারী ও শিশু পাচার প্রতিরোধ এবং মাদক পাচার বন্ধ করার লক্ষ্যে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী টহল জোরদার অব্যাহত আছে সবসময়। সূত্র- বাসস।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!