1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার

“উগ্রবাদের চাষাবাদ হয় মস্তিষ্কে,ফাঁসি দিয়ে বন্ধ করা যাবে না: মনিরুল ইসলাম

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০
  • ৩১ বার পড়া হয়েছে

কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম বলেছেন, উগ্রবাদের চাষাবাদ হয় মস্তিষ্কে ‘জরিমানা করে, হাজত খাটিয়ে কিংবা ফাঁসি দিয়ে জঙ্গিবাদ বন্ধ করা যাবে না। এই জায়গায় আমরা আঘাত হানতে চাই। তরুণদেরও এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখার সুযোগ আছে।’

আজ শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক কর্মশালায় এ কথা বলেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম। ‘তারুণ্যের বাংলাদেশ’ শীর্ষক ওই কর্মশালার আয়োজন করে দর্শক শ্রোতা পাঠক (ডিএসপি) ও উৎসর্গ বাংলাদেশ।

কর্মশালায় সভাপতির বক্তব্যে মুক্তিযোদ্ধা ও ডিএসপির সভাপতি জিয়াউল হাসান বলেন, ‘মুক্তিযুদ্ধের সময়ে এ দেশের তরুণদের প্রত্যাশা ও স্বপ্ন ছিল। যার কারণে স্বাধীনতা এসেছে। কিন্তু মুক্তির লড়াই শেষ হয়নি। এখনকার তরুণদের মাদক, ধর্ষণ, সন্ত্রাস, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে হবে।’

কর্মশালার প্রথম অধিবেশনে অংশ নেন বাংলাদেশের রেজিস্ট্রার অব কপিরাইটস জাফর রাজা চৌধুরী, যাত্রাশিল্পী জ্যোৎস্না বিশ্বাস। এই অধিবেশনে স্বাগত বক্তব্য দেন ডিএসপির সাধারণ সম্পাদক শহিদুল আলম। কর্মশালায় অংশ নিয়েছেন ডিএসপি ও উৎসর্গ ফাউন্ডেশনের ৬৪টি জেলার তরুণ প্রতিনিধিরা।

কর্মশালার আলোচনায় মনিরুল ইসলাম বলেন, জঙ্গিবাদ, উগ্রতা দমন বা নিয়ন্ত্রণ করা শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ নয়, এ কাজ সবার। পরিবার, শিক্ষাব্যবস্থা, সুশীল সমাজ, সংস্কৃতিকর্মী, মসজিদের ইমাম, আলেমদের সবকিছুর সঠিক ব্যাখ্যা দিতে হবে। তাহলেই সম্প্রীতির সংস্কৃতি, পরমতসহিষ্ণু মানসিকতার একটা সহনশীল প্রজন্ম গড়ে উঠবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলমান যাদের মুখ্য পরিচয় হবে না। তারা মানুষ, বাঙালি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!