1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম

ইশরাকের বাসায় ছুটে গেলেন ব্রিটিশ হাইকমিশনার

  • আপডেট হয়েছে : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০
  • ৪৮ বার পড়া হয়েছে

 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বাসায় গেলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডিকসন।

আজ রোববার দুপুর পৌনে ৩টার দিকে তিনি ইশরাকের গোপীবাগের বাসায় যান।

এ সময় উপস্থিত ছিলেন— আবু জাফর, এজাজ রহমান।

গোপীবাগে দুই মেয়র প্রার্থীর নেতা-কর্মীদের মধ‌্যে সংঘর্ষের পর তিনি গেলেও এটি পূর্ব নির্ধারিত ছিল বলে বিএনপির দলীয় সূত্রে জানা গেছে।

বৈঠক শেষে ইশরাক বলেন, ব্রিটিশ হাইকমিশনার সিটি নির্বাচনের সব মেয়র প্রার্থীদের সঙ্গে দেখা করছেন। আজকে আমার সঙ্গে দেখা করতে এসেছেন। নির্বাচনের পরিস্থিতি সম্পর্কে ওনার সঙ্গে কথা হয়েছে। এছাড়াও আজকে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ওনাকে জানিয়েছি।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, নির্বাচনী বিশৃঙ্খলা যুক্তরাজ্য পছন্দ করে না। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হোক, এটাই আশা করে যুক্তরাজ্য। এজন্য সরকার বা নির্বাচন কমিশনকে নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। ভোটাররা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে ব্যবস্থাও করতে হবে। কেননা গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম উপাদান হলো জনগণের ভোট। যার মাধ্যমে তাদের প্রতিনিধিকে বেছে নেন।

উল্লেখ্য, রোববার বেলা ১টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গোপীবাগে দুই মেয়র প্রার্থীর নেতা-কর্মীদের মধ‌্যে সংঘর্ষ হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!