1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার

ইরান-আমেরিকা সংঘাতের মাঝেই ট্রাম্পকে মোদীর ফোন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২০
  • ৩৩ বার পড়া হয়েছে

একদিকে আমেরিকার সঙ্গে ইরানের সংঘাত চরমে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

জানা যায়, ভবিষ্যতে দ্বিপাক্ষিক বিভিন্ন ক্ষেত্রে সেই সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মঙ্গলবার সকালে ভারতের প্রধানমন্ত্রীর অফিসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, নতুন বছরের শুভেচ্ছা জানাতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছিলেন মোদী।

বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী মোদী বলেন, ইন্দো-মার্কিন সম্পর্ক ক্রমশ শক্তিশালী হয়েছে। কৌশলগত সম্পর্ক গভীর করার ক্ষেত্রে গত বছর যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। দু’দেশের পারস্পরিক বিষয়ে সহযোগিতা বৃদ্ধির জন্য আগামীদিনেও ট্রাম্পের সঙ্গে কাজ করার ইচ্ছাপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।’

ট্রাম্প ভারতীয়দেরও নতুন বছরের শুভেচ্ছা জানান। বিবৃতিতে বলা হয়েছে, ‘গত কয়েক বছরে দু’দেশের সম্পর্কে যে অগ্রগতি হয়েছে, তাতে সন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করতে নিজের ইচ্ছাও প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।’গত শুক্রবার মার্কিন এয়ারস্ট্রাইকে মৃত্যু হয়েছে ইরানের কুদশ ফোর্সের মেজর জেনারেল কাসেম সোলেমানির। তাঁর মৃত্যুতে আমেরিকার বিরুদ্ধে সবরকমের পদক্ষেপ নেওয়ার হুংকার দিয়েছে ইরান। সূত্র- কলকাতা ২৪x৭।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!