1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

ইরানের নিকট ক্ষতিপূরণ দাবি আন্তর্জাতিক মহলের

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২০
  • ৮৭ বার পড়া হয়েছে

তেহরানের উপর আরও চাপ বাড়াল আন্তর্জাতিক মহল। ইউক্রেনের যে বিমানে ইরান মিসাইল হামলা চালিয়েছিল, তার জন্য এ বার তেহরানের কাছে ক্ষতিপূরণ দাবি করা হল।

একই সঙ্গে জানানো হল, যত দিন পর্যন্ত এই ঘটনার সমস্ত উত্তর ইরান দেবে না, ততদিন পর্যন্ত তাদের ছাড়াও হবে না।

ইরান ছাড়াও ৫টি দেশের যাত্রী ছিলেন ইউক্রেনের ওই বিমানে। বৃহস্পতিবার লন্ডনে কানাডার দূতাবাসে মিলিত হয়েছিলেন কানাডা, ইউক্রেন, সুইডেন, আফগানিস্তান এবং যুক্তরাজ্যের প্রতিনিধিরা। মৃত যাত্রীদের প্রতি শোকপ্রস্তাব জানিয়ে তাঁরা একটি বৈঠক করেন।

পরে যৌথ বিবৃতি প্রকাশ করে তাঁরা জানান, মৃত যাত্রীদের পরিবার সদস্যদের ক্ষতিপূরণ দিতে হবে তেহরানকে। একই সঙ্গে একটি নিরপেক্ষ তদন্তের সুযোগ করে দিতে হবে। যে তদন্তে অংশ নেবেন এই পাঁচটি দেশের প্রতিনিধিরা।

তাঁদের বক্তব্য, শেষ পর্যন্ত বিমানে হামলা চালানোর বিষয়টি ইরান স্বীকার করলেও এখনও অনেক প্রশ্নের উত্তর তারা দিচ্ছে না।

যতদিন পর্যন্ত সেই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে না, ততদিন তেহরানের উপর চাপ বজায় রাখা হবে।

ইরাকে ইরানের অন্যতম জেনারেল কাসিম সোলেইমানিকে হত্যা করেছিল অ্যামেরিকা। প্রত্যুত্তরে ইরাকে মার্কিন সৈন্য ঘাঁটিতে মিসাইল হামলা করে ইরান। তখনই তেহরান থেকে ওড়া একটি ইউক্রেনের বিমানও মিসাইলে ধ্বংস হয়ে যায়। প্রাথমিক ভাবে অবশ্য ইরান মিসাইলের কথা স্বীকার করেনি।

জানিয়েছিল, যান্ত্রিক ত্রুটির কারণেই বিমানটি ভেঙে পড়েছে। কিন্তু পরে কানাডা, অ্যামেরিকা এবং যুক্তরাজ্যের চাপে তেহরান স্বীকার করে নেয় যে, মিসাইল লেগেই বিমানটি ধ্বংস হয়েছে। তার পর থেকেই বিষয়টি নিয়ে ইরানের উপর চাপ তৈরি করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল। সূত্র- ডয়চে ভেলে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!