
আফ্রিকার ইথিওপিয়ায় অর্থডক্স খ্রিস্টানদের ধর্মীয় উৎসব এপিফিনির বিশেষ অনুষ্ঠানে দর্শক মঞ্চ ভেঙ্গে ১০ জন নিহত এবং একশ’র বেশি আহত হয়েছেন।
আজ সোমবার ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় গন্ডের শহরের এ দুর্ঘটনার খবর জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
খবরে জানানো হয়, আজ সোমবার স্থানীয় সময় সকাল ৮টার কিছু আগে এ দুর্ঘটনা ঘটে।গন্ডের বিশ্ববিদ্যালয় হাসপাতাল সূত্র জানা যায়, আহতরা হাড় ভাঙ্গা ও অভ্যন্তরীন রক্তপাতসহ বিভিন্ন শারীরিক ক্ষতির শিকার হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।