1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার

ইটাখোলা-রূপবান মুড়ায় আরও সমৃদ্ধ কুমিল্লা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

ইতিহাস-ঐতিহ্যের জেলা হিসেবে কুমিল্লার সুপরিচিতি রয়েছে অনেক আগ থেকেই। প্রত্ন-পর্যটন শিল্পে সমৃদ্ধ এ জেলার দর্শনীয় স্থানগুলো যেকোনো মানুষকেই আকৃষ্ট করে। তবে এবার কুমিল্লার প্রতœ-পর্যটন শিল্পে যোগ হয়েছে আরও দুইটি দর্শনীয় স্থান। এতে আরও বেশি সমৃদ্ধ হবে কুমিল্লার প্রত্ন-পর্যটন শিল্প। নতুন বছরের প্রথম দিনে চালু হওয়া ওই দুটি দর্শনীয় স্থান হলো ইটাখোলা ও রূপবান মুড়া। এতে বাড়বে সরকারের রাজস্ব।
কুমিল্লার প্রত্নতত্ত্ব অধিদপ্তর সূত্র জানায়, নতুন দর্শনীয় স্থান হিসেবে চালু হওয়া ওই দুইটি স্পট কুমিল্লার ময়নামতি অঞ্চলে অবস্থিত। যা কুমিল্লা শহর থেকে পশ্চিম দিকে ৮ কিলোমিটার দূরে কোটবাড়ি সড়কের ওপারে বার্ড সংলগ্ন স্থানে অবস্থিত। ইটাখোলা ও রূপবান মুড়া আনুষ্ঠানিকভাবে চালুর পর ঘুরতে আসা বেশ কয়েকজন দর্শনার্থী জানান, ইটাখোলা ও রূপবান মুড়ায় টিকিট সিস্টেম চালু করা হয়েছে। এখানে দর্শনার্থীদের জন্য সুযোগ-সুবিধা আরও বৃদ্ধিসহ নিরাপত্তা বাড়ানোয় তারা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
প্রতœতত্ত্ব অধিদপ্তর চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক (কুমিল্লা কার্যালয়) ড. আতাউর রহমান জানান, ইটাখোলা ও রূপবান মুড়ার মতো স্থাপনা ময়নামতি এলাকাকে আরও সমৃদ্ধ করেছে। এতে কুমিল্লার প্রতœ-পর্যটন শিল্পে নতুন দিগন্তের সূচনা হলো। আগে এ স্থান দুটি ছিলো উন্মুক্ত। তবে এখন থেকে টিকিটের ব্যবস্থা চালু করা হয়েছে। সাধারণ মানুষের জন্য ১০ টাকা টিকিট। আর শিক্ষার্থীদের জন্য ৫ টাকা করা হয়েছে। এর ফলে সরকারের রাজস্ব বাড়বে।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!