1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

ইজতেমায় ২ দিনে ৯ মুসল্লির মৃত্যু

  • আপডেট হয়েছে : শনিবার, ১১ জানুয়ারি, ২০২০
  • ৫৫ বার পড়া হয়েছে

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নিয়ে মারা গেছেন এ পর্যন্ত নয় মুসল্লি।

এর মধ্যে শুরুর দিন অর্থাৎ বৃহস্পতিবার মারা গেছেন তিনজন। বাকি ছয়জনের মৃত্যু হয়েছে শুক্রবার (১০) জানুয়ারি) বিভিন্ন সময়ে।

কুমিল্লার দেবিদ্বার থানার ডিমলা এলাকার তমিজ উদ্দিন (৬৫), রাজশাহীর চারঘাট থানার বনকি এলাকার আব্দুর রাজ্জাক (৭০), ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার তোল্লা এলাকার শাহজাহান (৬০), বরিশালের গৌরনদী থানার খালিশপুর এলাকার আলী আজগর (৫৫) ও নারায়ণগঞ্জের বন্দর থানার কলাবাগান এলাকার ওসমান গণি ইউসুফ (৫০) মারা গেছেন শুক্রবার দিবাগন রাতের বিভিন্ন সময়ে। এছাড়া শুক্রবার সকালে মারা গেছেন শহিদুল ইসলাম (৫০) নামে এক মুসল্লি।

এর আগে বৃহস্পতিবার সকালে ইজতেমায় মৃত্যু হয়েছে ইয়াকুব আলী (৮৫) নামে এক মুসল্লির। এছাড়া রাতে মৃত্যু হয়েছে খোকা মিয়া (৬০), মোহাম্মদ আলীর (৭০)। ধারণা করা হচ্ছে, এ পর্যন্ত যারা মারা গেছেন, তাদের বেশির ভাগই বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

বিশ্ব ইজতেমার মুরুব্বি ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন আহম্মেদ এমন তথ্য দিয়েছেন।

এদিকে, বৃহস্পতিবার বাদ মাগরিব আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আমবয়ান শুরু করেন ভারতীয় মওলানা আহম্মেদ ইব্রাহীম দেওলা। এরপর শুক্রবার বাদ ফজর আমবয়ান শুরু করেন পাকিস্তানের মওলানা ওবায়দুল্লাহ খুরশিদ।

আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার এ পর্ব।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!