
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শাখার জাতীয়পার্টির আহবায়ক কমিটি অনুমোদন করেছে জেলা কমিটি।
জাপা সাবেক সভাপতি মাহামুদুজ্জামান সরকার বাদশাকে আহবায়ক এবং সাবেক ছাত্রনেতা মজিবর রহমানকে সদস্য সচিব করে কমিটি অনুমোদন করা হয়েছে।
গাইবান্ধা জেলা জাতীয়পার্টির আহবায়ক সাবেক সাংসদ আব্দুর রশিদ সরকার ও সদস্য সচিব সরোয়ার হোসেন শাহিন গত ৩ জানুয়ারি যৌথ স্বার সম্পাদন করেছেন।
জাপা’র সাবেক প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী এবং সাবেক সাংসদ মরহুম ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরীর দুই ছেলে যথাক্রমে মামুনুর চৌধুরী রুবেল ও মঈনুর রশীদ চৌধুরী রোমানকে সদস্য ছাড়াও আলহাজ্ব জহুরুল হক চৌধুরী, খাজা নাজিমুদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তা, রবিউল ইসলাম পাতা, খাদেমুল ইসলাম সেকেন্দার, আলমগীর মন্ডল ও জিল্লুর রহমানকে যুগ্ম আহবায়ক করে কমিটি অনুমোদন করা হয়েছে বলে জানা গেছে।