1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১২ অপরাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ১১ বছরের কিশোরীকে ধর্ষণ

  • আপডেট হয়েছে : বুধবার, ৮ জানুয়ারি, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

সাভারের আশুলিয়ায় ১১ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কুদরত হোসেনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার সন্ধ্যায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রকিবুল হাসান বাংলানিউজকে বিষয়টি জানান।

এর আগে, মঙ্গলবার (৭ জানুয়ারি) গভীর রাতে আশুলিয়ার গোকুলনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার সকাল ৭টার দিকে তাকে আদালতে পাঠানো হয়।

গ্রেফতার কুদরত হোসেন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার মৃত বাচ্চু মিয়ার ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার গোকুলনগর এলাকার রাসেল মিয়ার বাড়িতে ভাড়া থেকে পোশাক কারখানায় কাজ করতেন।

গত ২ জানুয়ারি সন্ধ্যায় সাভারের আশুলিয়ার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমতলা এলাকায় কুদরত ভুক্তভোগী ওই কিশোরীর বাসার সামনে থেকে কৌশলে ডেকে নিয়ে পার্শ্ববর্তী দিপুর নির্মাণাধীন দ্বিতীয় তলা ভবনের নিচতলায় নিয়ে কিশোরীকে ধর্ষণ করেন। পরে ওই কিশোরীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশের সহায়তায় ঢাকা মেডিক্যাল কলেজের ওসিসিতে ভর্তি করা হয়। গত ৪ জানুয়ারি ওই কিশোরীর মা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় একজনকে আসামি করে মামলা দায়ের করেন।আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রকিবুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার গোকুলনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের কথা স্বীকার করেছেন। সকালে তাকে আদালতে নেওয়া হয়। আদালতে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!