
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, বিশ্বের আরেকটি উপসাগরীয় যুদ্ধের ভার বহন করার মতো সামর্থ্য নেই।
শুক্রবার মার্কিন হামলায় ইরানের শীর্ষ কমান্ডার নিহত হওয়ার পর তিনি এমন মন্তব্য করেন। খবর এএফপি’র।
গুতেরেসের মুখপাত্র এক বিবৃতিতে জানান, ‘জাতিসংঘ মহাসচিব উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা প্রশোমনের জোরালো আহ্বান জানিয়েছেন।’
‘এ মুহূর্তে সংশ্লিষ্ট নেতাদের অবশ্যই সর্বোচ্চভাবে সংযত থাকতে হবে। কারণ বিশ্বের ফের আরেকটি উপসাগরীয় যুদ্ধের ভার বহন করার সামর্থ্য নেই।’
উল্লেখ্য, শুক্রবার ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমান হামলা চালিয়ে জেনারেল সোলাইমানিকে হত্যা করে মার্কিন সেনারা। ওই হামলায় ইরাকের হাশদ আশ-শাবি’র উপ প্রধান আবু মাহদি আল-মুহানদিস’সহ মোট ১০ জন নিহত হন।