1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন।

আমি মুসলমান করিনি, কিন্তু মিডিয়ায় আমার নাম আসে: আজহারী

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২০
  • ৫০ বার পড়া হয়েছে

হালের আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী বলেছেন, অন্য ধর্মের ভাই আমার কাছে এসে মুসলমান হওয়ার ইচ্ছা প্রকাশ করলে আমি অপারগতা প্রকাশ করি। তখন মঞ্চে উপস্থিত অন্য আলেমের কাছে ওই ব্যক্তি কালেমা পাঠ করে মুসলমান হন। কিন্তু গণমাধ্যমে আমার নাম প্রচার হয়।

বৃহস্পতিবার ফরিদপুরে এক মাহফিলে অংশ নিয়ে লাখো মুসল্লির সামনে তিনি এমন দাবি করেন।

সম্প্রতি নরসিংদীর জামেয়া কাসমিয়া মাদ্রাসার মাহফিলে এক হিন্দু নারীর স্টেজে উঠে কালেমা পাঠ করা নিয়ে দেশব্যাপী সমালোচনার কথাটি উল্লেখ করেন আজহারী।

তিনি বলেন, বুকে ব্যথা নিয়েও আমি ওই মাহফিলে অংশ নিয়েছিলাম। সেখানে এক হিন্দু বোন কালেমা পড়ে মুসলমান হতে চেয়েছিলেন। আমি রাজি ছিলাম না। স্টেজে নারী না উঠিয়ে পেছনের কোনো কক্ষে আলেমের মাধ্যমে ওই নারীকে শাহাদা পাঠ করানোর পরামর্শ দিয়েছিলাম। কিন্তু এলাকার গণ্যমান্যরা আমার সে কথা রাখেননি। আমাকে কিছু না জানিয়েই হুট করে ওই বোনকে স্টেজে নিয়ে আসেন তারা। এরপরও আমি রাজি না হলে শ্রদ্ধেয় কামাল উদ্দিন জাফরি হুজুর ওই নারীকে কালেমা পাঠ করান। কিন্তু গণমাধ্যমে আমার নাম আসে। এ নিয়ে অনেক বিতর্কের মুখে পড়ি।

একইরকম ঘটনার পুনরাবৃত্তি লক্ষ্মীপুর রামগঞ্জে হয়েছে বলে জানান আজহারী।

তিনি বলেন, সেই মাহফিলের আয়োজক কমিটির সদস্যরা আমাকে জানায় একই পরিবারের ১১ জন হিন্দু মুসলাম হবেন। এদের মধ্যে ৪ জন আমীর হামজার কাছে কালেমা পাঠ করেছেন আর বাকি ৬ জন আপনার কাছে বায়াত হতে চান। সেখানেও আমি অপারগতা জানাই। আমি রাজি না হলে উপস্থিত অন্য আলেমের কাছে ওই পরিবারটি মুসলাম হয়। কিন্তু মিডিয়ায় ফলাও করে প্রচার হয় লক্ষীপুরের একই পরিবারের ১১ হিন্দু মিজানুর রহমানের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছেন।

এরপর আজহারী বলেন, পরদিন শুনি ওই পরিবারটি ভারতীয়। পরিবারের কর্তা মুসলমান ছিলেন কিন্তু ছোটবেলায় হারিয়ে ভারতে চলে গিয়েছিলেন। সেখানে হিন্দু ধর্ম পালন করেছেন। বিয়ে করেছেন। তার স্ত্রী, সন্তানেরা সবাই হিন্দু। এ নিয়ে দেশজুড়ে অতি উৎসাহের দেখা দেয়। পরে শুনি সরকার তাদেরকে ভারতে পাঠিয়ে দিয়েছে। আপনাদের এই অতি উৎসাহের জন্য এমনটা হয়েছে।

সম্প্রতি মৌলভীবাজারে এক মাহফিলেও এক বৌদ্ধ ইসলাম গ্রহণ করতে এলে তিনি অপারগতা প্রকাশ করেন বলে জানান আজহারী।

সেদিন প্রসিদ্ধ আলেম শাইখ জামান ভাইয়ের কাছে কালেমা পাঠ করে মুসলমান হন ওই বৌদ্ধ। কিন্তু মিডিয়ায় ওই বৌদ্ধকে তিনিই কালেমা পড়িয়েছে বলে খবর প্রকাশ হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!