1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম

আগুনে পুড়ে একই পরিবারের চারজনসহ নিহত ৫

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজার শহরের সাইফুর রহমান সড়কের একটি দোতালা ভবনে আগুনে নিহত পাঁচজন একই পরিবারের সদস্য।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাবা-মেয়েসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। এর আগে সকাল সোয়া ১০টার দিকে ওই ভবনের নিচ তলায় পিংকি সু স্টোর নামে একটি জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

নিহতরা হলেন- পিংকি সু স্টোরের মালিক সুভাষ রায় (৬৫), সুভাষ রায়ের মেয়ে প্রিয়া রায় (১৯)। সুভাষ রায়ের ভাইয়ের স্ত্রী দিপ্তী রায় (৪৮), সুভাষ রায়ের শ্যালকের বউ দীপা রায় (৩৫) ও দীপা রায়ের মেয়ে বৈশাখী রায় (৩)।

মৌলভীবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সোয়া ১০টার দিকে শহরের সাইফুর রহমান রোডের পিংকি সু স্টোরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এ সময় দোকানের ওপরের বাসায় সবাই আটকা পড়ে। আটকা পড়াদের মধ্যে পাঁচজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ এবং ফায়ার সার্ভিস। দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমদ বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হারুন পাশা বলেন, আগুন লাগার কারণ এখনই বলা যাচ্ছে। তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটি তদন্ত করে দেখবে আগুন লাগার পেছনে কী কারণ থাকতে পারে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!