1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন।

আওয়ামী সরকার নিহত গণতন্ত্রকে সমাহিত করেছে: ফখরুল

  • আপডেট হয়েছে : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০
  • ৪৬ বার পড়া হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেনের গণসংযোগ মিছিলে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী সরকারের হাতে নিহত গণতন্ত্রকে সমাহিত করেছে।

গতকাল রোববার রাতে এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারণার সময় সরকারের মদদে সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ কেমন হবে সেটি সহজেই উপলব্ধি করা যাচ্ছে। ঢাকা সিটি নির্বাচনে দিনকে দিন ধানের শীষের গণজোয়ার লক্ষ্য করে দিশেহারা হয়ে এখন সরকারদলীয় সন্ত্রাসীরা বিএনপি নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী আক্রমণ করেছে।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী সরকারের হাতে নিহত গণতন্ত্রকে সমাহিত করা হচ্ছে। গণতন্ত্রের তিরোধান ঘটিয়ে গায়ের জোরে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে বর্তমান জনবিচ্ছিন্ন সরকার অতীতের মতোই ঢাকা সিটি নির্বাচনেও জনগণকে ভয়ভীতি দেখাতে সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। যাতে ভোটের দিন ভোটকেন্দ্রে ভোটাররা না যায়।তিনি বলেন, ইশরাক হেসেনের শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসীদের নৃশংস হামলা পরিকল্পিত। নির্বাচনী সংবাদ সংগ্রহের জন্য দায়িত্বরত সাংবাদিকরাও সন্ত্রাসীদের হামলা থেকে নিস্তার পাচ্ছেন না। সন্ত্রাসীরা তাদেরকেও রক্তাক্ত করছে। মূলত দেশ এখন হানাদার রক্তপিপাসুদের দ্বারাই পরিচালিত হচ্ছে। এদের কাছে ভোট, নির্বাচন, জনমত মূল্যহীন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!