1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা।

৪৩ জন যথেষ্ট,আমার বুদ্ধি খালেদার প্রয়োজন নেই: আইনমন্ত্রী

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯
  • ৪৭ বার পড়া হয়েছে

খালেদা জিয়ার আইনি পরবর্তী পদক্ষেপ কী- জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেখেন ওনার (খালেদা জিয়া) তো যথেষ্ট আইনজীবীরা আছেন। আমি রিপোর্টে শুনেছিলাম, ওনার ৪৩ জনের প্যানেল আছে। আমার মনে হয় ওই ৪৩ জনের প্যানেলই ওনাকে বুদ্ধি দেয়ার জন্য যথেষ্ট, আমার বুদ্ধি ওনার প্রয়োজন নেই।

আজ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বিএনপি আইনজীবীদের বিষয়ে আইনমন্ত্রী বলেন, শুনানির প্রথম দিন আপনারা দেখেছেন- আদালত কক্ষে তারা কী তাণ্ডব সৃষ্টি করেছে। আমি তখনই বলেছিলাম- যখনই এমন কিছু হয় যেটা তাদের পক্ষে যায় না, রায়ের যত শক্ত যুক্তিই থাকুক বা প্রতিবেদনের ওনারা অভ্যাসগতভাবে বলেন, এটা ঠিক না। এক্ষেত্রে ছয় জন ডাক্তার পরীক্ষা করে তাদের মতামত দিয়েছেন বলে শুনেছি। ওনারা তো কেউ ডাক্তার নন। আসল ডাক্তার যখন প্রতিবেদন দিয়েছেন, সর্বোচ্চ আদালতে দিয়েছেন সেক্ষেত্রে সেটা সম্পর্কে সন্দেহ ওনারা করতে পারেন, আমি করি না।

সঠিক চিকিৎসা মানে কী? প্যারোলে মুক্তি দিয়ে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করা এমন কিছু কি- এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘ওনারা চেয়েছিলেন জামিন। ওনারা জামিন চেয়েছিলেন মেডিকেল গ্রাউন্ডে। সেটা আদালত বিবেচনা করেছেন। সর্বোচ্চ আদালতে তার মেডিকেল রিপোর্ট দেখে বিবেচনা শেষে তারা এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন- তার যে অবস্থা জামিন দিয়ে তাকে অন্য কোথাও চিকিৎসা দেয়ার প্রয়োজন নেই। বিএসএমএমইউতে যে চিকিৎসা হচ্ছে সেটাই যথেষ্ট।’

আমরা আইনের শাসনে বিশ্বাস করি মন্তব্য করে তিনি আরো বলেন, বেগম জিয়াকে সঠিক চিকিৎসা দিচ্ছেন ডাক্তাররা। আমাদের বিশ্বাস আছে, কিন্তু খালেদা জিয়ার আইনজীবীরা বিশ্বাস করেন না। খালেদা জিয়ার চিকিৎসা বিএসএমএমইউতেই সম্ভব।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!