
মেঘনা নদীতে ঢাকা থেকে চাঁদপুরগামী বোগদাদিয়া-১৩ ও শরীয়তপুর থেকে ঢাকাগামী মানিক-৪ লঞ্চের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন ১৫ জন।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত হুমায়ন বন্দুকছি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর এলাকার আব্দুল হাই বন্দুকছির ছেলে।
নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোস্তাফিক জানান, আনুমানিক রাত ১টার দিকে নারায়ণগঞ্জ অংশের মেঘনা নদীতে দুটি লঞ্চের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।