1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ অপরাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
মাদকমুক্ত ভবিষ্যৎ চাই? মাঠ ফিরিয়ে দিন, খেলাধুলা ফিরিয়ে দিন পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত

২ কিলোমিটার পথ হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন ছাত্রলীগ নেতা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
  • ৩৭ বার পড়া হয়েছে

কুমিল্লায় হেলিকপ্টারে চড়ে বিয়ে করেছেন লালমাই উপজেলার বাঘমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাছির উদ্দিন মির্জা।

আজ বুধবার বিকেল পৌনে ৩টায় নিজের গ্রাম দুতিয়াপুর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে পাশের চন্ডিপুর গ্রামে বিয়ে করতে যান ওই ছাত্রলীগ নেতা।

মা ও ছোট ভাইকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে চড়ে শ্বশুরবাড়িতে যান ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন মির্জা। সেখানে পৌঁছার পর মাত্র এক ঘণ্টার মধ্যেই বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষে কনেকে নিয়ে ফিরে আসেন নিজের বাড়িতে। ওই বিয়েতে বরযাত্রী ছিল প্রায় ৩০০ জন।

একজন ইউনিয়ন ছাত্রলীগ নেতা হয়ে হেলিকপ্টারে চড়ে বিয়ের বিষয়টি এলাকায় বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তবে ওই ছাত্রলীগ নেতা বলছেন, এর মাধ্যমে তিনি নিজের স্বপ্ন পূরণ করেছেন।

জানা গেছে, কুমিল্লার লালমাই উপজেলার দুতিয়াপুর গ্রামের মৃত আবদুল মান্নানের পুত্র ও বাঘমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাছির উদ্দিন মির্জা পার্শ্ববর্তী বরুড়া উপজেলার চন্ডিপুর গ্রামের আবদুল মান্নানের কন্যা জান্নাতুল মাওয়া প্রিয়াকে। দুতিয়াপুর থেকে চন্ডিপুরের দূরত্ব মাত্র ২ কিলোমিটার। কিন্তু সামান্য এ পথ পাড়ি দিতেই বর নাছির উদ্দিন মির্জা ভাড়া করে এনেছেন হেলিকপ্টার।

বিয়ের অনুষ্ঠানের যাত্রী বাঘমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ফজলে রাব্বী বলেন, ‘শখের বশেই হেলিকপ্টারটি ভাড়া করে আনা হয়েছে। বরের বাড়ি থেকে কনের বাড়ির দূরত্ব তো অনেক কম। মাত্র এক ঘণ্টার মধ্যেই সকল আনুষ্ঠানিকতা শেষ করা হয়েছে। বর তার মা ও ভাইকে নিয়ে হেলিকপ্টারে কনের বাড়িতে গেছেন। আমরা মাইক্রো আর বাইকে গেছি।’

এ বিষয়ে সদর দক্ষিণ উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আয়াত উল্লাহ জানান, ‘হেলিকপ্টারে চড়ে বিয়ের বিষয়টি আমি শুনেছি। ফেসবুকেও দেখিছি। তার সামর্থ্য ছিল, যার কারণে সে স্বপ্ন পূরণ করতে পেরেছে।’সমালোচনার বিষয়ে জানতে চাইলে বাঘমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাছির উদ্দিন মির্জা বলেন, ‘আলোচনা-সমালোচনা তো একটু হবেই। আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাওয়ার। সেই স্বপ্ন আজ পূরণ হলো।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!