1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু

১৭ বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার

  • আপডেট হয়েছে : শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯
  • ৫০ বার পড়া হয়েছে

বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে ফিশিং বোটসহ মিয়ানমারের হাতে আটক ১৭ বাংলাদেশি জেলেকে ফেরত দিচ্ছে দেশটির নৌবাহিনী।

আজ শুক্রবার রাতে বাংলাদেশ-মিয়ানমার জলসীমার শূন্য রেখায় কোস্ট গার্ডের (সিজিএফ) তাজউদ্দিন নামে জাহাজে মিয়ানমার কর্তৃপক্ষ তাদের ফেরত দেওয়ার কথা রয়েছে।

আটক মাঝি-মাল্ললাদের মধ্যে ১৩ জন ভোলার, দুই জন চট্টগ্রামের, একজন ঝালকাঠি এবং একজন মুন্সীগঞ্জ জেলার বাসিন্দা।

জেলেদের হস্তান্তর কার্যক্রমে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন তাজউদ্দিন জাহাজের কমান্ডার এসএম মেজবাহ উদ্দিন (বিএন)।

এ ব্যাপারে কমান্ডার মেজবাহ উদ্দিন জানান, মিয়ানমার জলসীমায় মিয়ানমারের নৌবাহিনীর হাতে আটক বাংলাদেশি জেলেদের রাতে ফেরত দেওয়ার কথা রয়েছে। সমুদ্রে জাহাজ অপেক্ষামাণ রয়েছে।

তিনি আরও বলেন, সরকারের প্রচেষ্টায় মিয়ানমার থেকে ফিশিং বোটসহ ১৭ বাংলাদেশি জেলেকে ফেরত আনা সম্ভব হচ্ছে। দুই দেশের আলোচনায় এই প্রথম সাগরের মাঝখানে কোস্টগার্ড কোনো বাংলাদেশিকে ফেরত আনছে। কোস্ট গার্ড সূত্র জানায়, গত ৪ ডিসেম্বর বিকেলে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে মিয়ানমারের রাখাইন রাজ্যের রাথিডং উপকূলের মাইও নদীর মোহনায় মিয়ানমারের জলসীমায় দেশটির নৌবাহিনী ১৭ বাংলাদেশি জেলেকে আটক করে। এসময় জেলেদের এফবি গোলতাজ-৪ (এফ-৬০৭৯) নামে একটি ফিশিং বোট জব্দ করা হয়। এ ঘটনায় মিয়ানমারে নিযুক্ত বাংলদেশের দূতাবাস বিষয়টি সরকারের মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ডকে অবহিত করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!