1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

১০ শতাংশ ছাড়ে অ্যাপসে কেনা যাবে বিমানের টিকিট

  • আপডেট হয়েছে : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯
  • ৫২ বার পড়া হয়েছে

বিশ্বের যেকোন স্থান থেকে বিমানের টিকেট ক্রয়ের সুবিধা সংবলিত একটি মোবাইল অ্যাপস এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিমানের পঞ্চম ও ষষ্ঠ ড্রিমলাইনার ‘সোনার তরী’ এবং ‘অচিন পাখি’র আনুষ্ঠানিক উদ্বোধনকালে নতুন এই মোবাইল অ্যাপস এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’ (Biman Bangladesh Airlines) নামে এই অ্যাপটি উদ্বোধনের পর মোবাইলে অ্যাপের মাধ্যমে বিমানের টিকিট কাটলে ১০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

বিমানের মোবাইল অ্যাপস সম্পর্কে জানা যায়, এই অ্যাপস ব্যবহার করে যাত্রীগণ নিজের মোবাইল থেকেই কিনতে পারবেন বিমানের সকল গন্তব্যের টিকিট। মূল্য পরিশোধ করতে পারবেন বিকাশ/রকেট/ যে কোন কার্ডের মাধ্যমে। গুগল প্লেস্টোর অথবা অ্যাপল অ্যাপস স্টোর থেকে যে কোন স্মার্টফোনে অ্যাপসটি ডাউনলোড করলে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে বিমানের ফ্লাইট সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে। এই অ্যাপসের মাধ্যমে যাত্রীগণ ফ্লাইট সম্পর্কিত সকল তথ্য, ফ্লাইট স্ট্যাটাস, ফ্লাইট শিডিউল, সেলস সেন্টার সমূহের ঠিকানা,অনলাইন টিকেট ও রিফান্ড হেল্পডেস্ক, এবং টিকেট বুকিং সংক্রান্ত সমস্ত তথ্য জানতে পারবেন।

আরো জানা যায়, যাত্রীগণ অ্যাপসটি ডাউনলোড করে স্ব স্ব প্রোফাইল তৈরী পূর্বক সরাসরি ওয়ান ওয়ে, রাউন্ড ট্রিপ টিকেট, বুকিংয়ের পর টাকা পরিশোধের ব্যবস্থা, রিজার্ভেশন স্ট্যাটাস চেকিংয়ের সুবিধা, ভ্রমণ সঙ্গীর তথ্য সরবরাহ করতে পারবেন। এছাড়াও মাই ট্রিপ, বুকিং হিস্ট্রি, ডেবিট ও ক্রেডিট কার্ড (ভিসা, মাস্টার, অ্যামেক্স, নেক্সাস) ও মোবাইলের (বিকাশ, রকেট) মাধ্যমে টিকিট ক্রয় এবং বুকিংয়ের টার্মস এ্যান্ড কন্ডিশন সুবিধা রয়েছে অ্যাপসটিতে।

বিমানের এমডি মোকাব্বির হোসেন বলেন, আগামী এক বছর পর্যন্ত অ্যাপে বিমানের টিকিট কাটলে ১০ শতাংশ ছাড় দেওয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!