1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

হোস্টেজ ক্রাইসিস নেগোসিয়েশন কোর্স সম্পন্ন করলো ১৫ সোয়াট সদস্য

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ৪৭ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যের (ইউকে) কাউন্টার টেরোরিজম নেগোসিয়েশন টিমের তত্ত্বাবধায়নে ১২ দিনের হোস্টেজ ক্রাইসিস নেগোসিয়েশন কোর্স সম্পন্ন করলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১৫ সোয়াট সদস্য।

২৪ নভেম্বর থেকে কোর্সটি শুরু হয়ে সার্টিফিকেট প্রদানের মধ্য দিয়ে ৫ ডিসেম্বর শেষ হয়।

বৃহস্পতিবার সকাল ০৯.৩০টায় কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের কার্যালয়ে এই কোর্সে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করেন ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম।

এ সময় ইউকে কাউন্টার টেরোরিজম নেগোসিয়েশন টিমের সদস্য ইন্সপেক্টর কেটি মার্টিন, মার্ক ব্রুক্স ও ড্রিক ক্যারো বক্তব্য রাখেন।

লন্ডন পুলিশ টিমকে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বলেন, হোস্টেজ নেগোসিয়েশন দুরূহ কাজের মধ্যে একটি অন্যতম কাজ। আমাদের দক্ষতা বাড়ানোর জন্য আন্তর্জাতিকভাবে ইউকে, ইউএসএসহ বিভিন্ন দেশের পুলিশ সহযোগিতা করছে। এতে আমাদের সক্ষমতা বাড়ছে। প্রতিটি বিষয় চর্চার দরকার আছে। ট্রেনিং করে বসে থাকলে চলবে না, নিজেদের মধ্যে এ বিষয়ে অনুশীলন করে সক্ষমতা বৃদ্ধি করতে হবে।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, এই প্রথম বাংলাদেশ পুলিশে হোস্টেজ নেগোসিয়েশন কোর্স সম্পন্ন করা হয়েছে। এই ট্রেনিংয়ের ফলে কোন রকম হোস্টেজ ক্রাইসিস হলে আমরা সফলভাবে মোকাবেলা করতে পারবো বলে আমাদের বিশ্বাস। এটা আমাদের কাজে নতুন অস্ত্র হিসেবে ব্যবহার হবে। আমাদেরকে সহযোগিতা করার জন্য ইউকে কাউন্টার টেরোরিজম নেগোসিয়েশন টিমকে আন্তরিক ধন্যবাদ। সূত্র- ডিএমপি নিউজ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!