1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার মাদকমুক্ত ভবিষ্যৎ চাই? মাঠ ফিরিয়ে দিন, খেলাধুলা ফিরিয়ে দিন পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

‘হত্যাযজ্ঞে’ রেকর্ড গড়লেন যুক্তরাষ্ট্র

  • আপডেট হয়েছে : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯
  • ৩৮ বার পড়া হয়েছে

অন্য যেকোনো বছরের চেয়ে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ‘হত্যাযজ্ঞ (মাস কিলিং) তথা একই ঘটনায় চার বা ততোধিক ব্যক্তিকে’ হত্যার ঘটনা ঘটেছে। ঘাতক ছাড়া চার বা ততোধিক ব্যক্তি একই ঘটনায় নিহত হলে তাকে ‘মাস কিলিং বা হত্যাযজ্ঞ’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।

অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), ইউএসএ টুডে এবং নর্থ-ইস্টার্ন ইউনিভার্সিটির সমন্বিত তথ্যভাণ্ডারে এমন চিত্র ওঠে এসেছে বলে জানিয়েছে বিবিসি।

এই তথ্যভাণ্ডার অনুযায়ী, ২০১৯ সালে এ ধরনের হত্যাযজ্ঞের ৪১টি ঘটনায় মোট ২১১ জন নিহত হয়েছেন।

এক্ষেত্রে ঘাতক ছাড়া চার বা ততোধিক ব্যক্তি একই ঘটনায় নিহত হলে এটাকে ‘মাস কিলিং বা হত্যাযজ্ঞ’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।

এসব ঘটনার মধ্যে সবচেয়ে বেশি প্রাণঘাতী ছিল মে মাসে ভার্জিনিয়া সৈকতে ১২ জনকে হত্যা এবং আগস্টে এল পাসো-তে ২২ জনকে হত্যা।

তথ্যভাণ্ডার অনুযায়ী, ২০১৯ সালের ৪১টি হত্যাযজ্ঞের মধ্যে ৩৩টি ছিল আগ্নেয়াস্ত্র ঘটিত। ক্যালিফোর্নিয়ায় সবচেয়ে বেশি আটটি হত্যাযজ্ঞের ঘটনা ঘটে।

এই তথ্যভাণ্ডারে ২০০৬ সাল নাগাদ যুক্তরাষ্ট্রে সংঘটিত সব হত্যাযজ্ঞের তথ্য সন্নিবেশিত করা হয়। অবশ্য গবেষকরা বলেছেন, ১৯৭০ সাল নাগাদ এত বেশি হত্যাযজ্ঞের ঘটনা ঘটেনি। এ ধরনের হত্যাযজ্ঞ ২০০৬ সালে দ্বিতীয় সর্বোচ্চ ৩৮টি সংঘটিত হয়।

যদিও ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি হত্যাযজ্ঞের ঘটনা ঘটেছে, কিন্তু প্রাণহানির হিসেবে সবচেয়ে রক্তাক্ত বছর ২০১৭ সাল। ওই বছর এ ধরনের হামলায় ২২৪ জন নিহত হয়েছে। লাস ভেগাসের এক উৎসবেই বন্দুক হামলায় নিহত হয়েছিল ৫৯ জন যা এ ধরনের ঘটনায় দেশটির ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!