
চাঁদপুরের হাজীগঞ্জে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে সুলতান কবিরাজ (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত সুলতান কবিরাজকে আটক করেছে পুলিশ।
সুলতান কবিরাজ লোধপাড়া গ্রামের মৃত রমজান আলী কবিরাজের ছেলে।
স্থানীয়রা জানায়, গত সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার বাকিলা ইউনিয়নের লোধপাড়া গ্রামের কবিরাজ বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের শিকার কিশোরী স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনি বলেন, বুধবার অভিযুক্তকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মেডিকেল রিপোর্টের জন্য মেয়েটিকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।