1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

‘সুবর্ণ ভবন’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুরে প্রতিবন্ধী কমপ্লেক্স ‘সুবর্ণ ভবন’ উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ ২৮তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন অনুষ্ঠানে যোগদান করে তিনি এ ভবনের উদ্বোধন করেন। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন অনুষ্ঠানের আয়োজন করে।

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জোয়েনা আজিজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিবন্ধীদের পক্ষে ফেরসৌসী আক্তার, জাতীয় প্রতিবন্ধী ফোরামের প্রেসিডেন্ট সাইদুল হক।

এ সময় প্রতিটি জেলা-উপজেলায় প্রতিবন্ধীদের জন্য কর্মসংস্থান তৈরির ঘোষণা দেন প্রধানমন্ত্রী। পরে, ১০০ কোটি টাকা ব্যায়ে নির্মিত জাতীয় প্রতিবন্ধী কমপ্লেক্সের সুবর্ণ ভবনের উদ্বোধন করেন তিনি।

প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে দিবসটির এবারের প্রতিপাদ্য ‘অভিগম্য আগামীর পথে’। ১৫তলা প্রতিবন্ধী কমপ্লেক্স ‘সুবর্ণ ভবন’ থেকে শিক্ষা, খেলাধুলা, প্রশিক্ষণ, চিত্ত-বিনোদন ও স্বাস্থ্যসহ নানা সেবা পাওয়া যাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই প্রতিবন্ধিকতা থেকে উত্তরণের বিভিন্ন ক্ষেত্রে সফল এবং অবদান রাখার জন্য ১২ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠানকে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী।

বক্তব্যের শুরুতেই পুরস্কারপ্রাপ্তদের ধন্যবাদ জানান শেখ হাসিনা। বলেন, অটিজম বা প্রতিবন্ধীতা কোন অসুস্থতা নয়। প্রতিবন্ধীদের নিয়ে নেতিবাচক মানসিকতা পরিবর্তনে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রতিবন্ধীদের উন্নয়নে সরকারের নেয়া নানা পরিকল্পনার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সমাজ থেকে বৈষম্য দূর করতে কাজ করছে তার সরকার। সুষম বন্টন না হলে প্রকৃত উন্নয়নের ছোঁয়া পাবে না দেশের মানুষ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!