1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু

সীমান্তে বিএসএফের গুলিতে ভারতীয় নিহত

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯
  • ৩৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছে। মরদেহটি দেশের ভেতরে নিয়ে গেছেন বিএসএফ সদস্যরা।

আজ শুক্রবার সকাল ৭টার দিকে সাহেবের আলগা ইউনিয়নের সাহেবের আলগা বর্ডার আউট পোস্ট (বিওপি) এলাকায় আন্তর্জাতিক পিলার ১০৫২(২এস) এর কা‌ছে ভারতীয় অংশে এ ঘটনা ঘটে। পরে দুপুরে বিএসএফ সদস্যরা মরদেহ ভেতরে নিয়ে যান।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্র জানায়, আজ শুক্রবার সকালে ভারতীয় ওই নাগরিক সাহেবের আলগা সীমান্তের ডিগ্রিরচরের চুলকানির খাল নামক স্থান থেকে অবৈধভাবে ভারতীয় সীমান্তে প্রবেশ করছিলেন। এসময় জিরো লাইনের দেড়শ’ গজ ভারতীয় অংশে কাঁটাতারের কাছে পৌঁছালে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

পরে বিএসএফ সদস্যরা তার মরদেহ নিয়ে যান। তবে তাৎক্ষণিক নিহত ভারতীয়র পরিচয় পাওয়া যায়নি। বিজিবি ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম আজাদ বলেন, নিহত ব্যক্তি ভারতীয় নাগরিক বলে জানতে পেরেছি। তিনি জিরো লাইন থেকে ভারতের দেড়শ’ গজ ভেত‌রে কাঁটাতারের কাছে গুলিবিদ্ধ হন। আমরা বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে বৈঠকে বসার ব্যবস্থা নিচ্ছি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!