1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম

সিআইডিকে মামলা পুনঃ তদন্তের নির্দেশ গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যা মামলার নারাজী পিটিশন আদালতে গ্রহণ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯
  • ৫২ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদা ফার্ম এলাকায় সাঁওতাল হত্যা ও অগ্নিসংযোগ মামলার নারাজি শুনানী গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট পার্থ ভদ্র এর আদালতে গতকাল ২৩ ডিসেম্বর সোমবার তৃতীয় দফা শুনানী অনুষ্ঠিত হয়। বাদী পক্ষের শুনানীতে অংশগ্রহণ করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি রফিক আহম্মেদ সিরাজী, গাইবান্ধা জেলা জজ কোর্টের অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, অ্যাডভোকেট মুরাদজামান রব্বানী, অ্যাডভোকেট শাহ নেওয়াজ, অ্যাডভোকেট ফারুক কবীর ও গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের আইনজীবি ফয়জুল আলম রনন প্রমুখ।

আদালত দীর্ঘ শুনানী শেষে নারাজি পিটিশন গ্রহণ করে মামলাটি পুনঃ তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ প্রদান করেন।

আদালতের শুনানী ও নির্দেশনার পর বাদী পক্ষের প্যানেল আইনজীবিদের পক্ষে প্রেস ব্রিফিং করেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু। প্রেস ব্রিফিংয়ে অ্যাড. বাবু বলেন,গত ২০১৬ সালের ৬ নভেম্বর প্রশাসনের সহযোগিতায় গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীতে সন্ত্রাসী হামালা চালিয়ে ৩ জন নিরীহ সাঁওতালকে হত্যাসহ তাদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও ব্যাপক লুটপাট চালানো হয়। এরই প্রেক্ষিতে সাঁওতালদের পক্ষে আদালতে মামলা দায়ের করলে মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দেয়া হয়। কিন্তু পিবিআই প্রভাবিত হয়ে তদন্ত শেষে মামলার প্রধান আসামী সাবেক এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কাটাবাড়ী ইউপি চেয়ারম্যান রফিক এবং অগ্নিকান্ডের সাথে সরাসরি জড়িত দু’জন পুলিশ সদস্য সহ ১১ জন আসামীর নাম বাদ দিয়ে চার্জশীট দাখিল করেন। এতে আমরা অসন্তুষ্ট হয়ে মুল আসামী সাবেক এমপি আবুল কালাম আজাদ সহ বাদ পড়া ১১জনকে চার্জশীটে অন্তর্ভুক্ত করার জন্য নারাজি পিটিশন করি। বিজ্ঞ আদালত নারাজি পিটিশনের উপর ৩ দফা শুনানী শেষে আজ সোমবার নারাজি পিটিশন গ্রহণ করে মামলাটি পুনঃ তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ প্রদান করেন।

উল্লেখ্য ২০১৬ সালের ৬ নভেম্বর প্রশাসনের সহযোগিতায় রংপুর সুগার মিল কর্তৃপক্ষ পুলিশের সহযোগিতায় সাঁওতাল পল্লীর জমি নিজেদের দাবী করে হামলা চালায়। এতে ওই হামলায় ৩জন সাঁওতাল নিহতসহ কমপক্ষে ৩০ জন আহত হন। এছাড়াও অগ্নি সংযোগের ফলে মিলের জায়গায় দখলি গোটা সাঁওতাল পল্লী পুড়ে ছাই হয়ে যায়। এঘটনায় উপরোক্ত মামলাটি দায়ের করা হয়েছে। মামলা চলমান রয়েছে। অন্যদিকে আন্দোলন চালিয়ে যাচ্ছে সাওতালদের ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!