1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার মাদকমুক্ত ভবিষ্যৎ চাই? মাঠ ফিরিয়ে দিন, খেলাধুলা ফিরিয়ে দিন পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

শ্রেণিকক্ষেই কলেজ শিক্ষককে পেটালো ছাত্রদল নেতা

  • আপডেট হয়েছে : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯
  • ৩৯ বার পড়া হয়েছে

নিজের সামনে ছাত্রীকে গালাগালের প্রতিবাদ করায় সরকারি বরিশাল কলেজে শ্রেণি কক্ষে শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতা র‌ফিকুল ইসলাম টিপুর ‌বিরু‌দ্ধে।

ভুক্তভোগী শিক্ষক সঞ্জীব কুমার কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অতি‌থি শিক্ষক হিসেবে কর্মরত আছেন। আর অভিযুক্ত টিপু সরকারি বরিশাল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক।

আহত শিক্ষক সঞ্জীবের ভাষ্য, রবিবার বিকা‌লে ক‌লে‌জে অতিরিক্ত ক্লাস নেয়া হ‌চ্ছি‌ল। ওই ক্লা‌সে যোগ দিতে এক ছাত্রী শহরের কাটপট্রি এলাকা থে‌কে রিকশা‌যো‌গে ক‌লে‌জে ২০ টাকা ভাড়া চু‌ক্তি‌তে আসে। কিন্তু ক‌লে‌জে পৌঁছা‌নোর পর ওই রিকশাচালক ৪০ টাকা ভাড়া দাবি করলে তাদের মধ্যে কথাকাটাকা‌টি হয়। প‌রে ছাত্রী ক্লা‌সে চ‌লে আসার কিছুক্ষণ প‌রেই টিপু ক্লা‌সে ঢু‌কে ওই ছাত্রী‌কে গালাগা‌লি কর‌তে থা‌কে। বিষয়‌টি‌তে বাধা দি‌তে গে‌লে তাকেও (শিক্ষক) গালাগাল করে একপর্যা‌য়ে ব্যাপক মারধর ক‌রে।

এ প্রসঙ্গে ক‌লে‌জের শিক্ষক প‌রিষ‌দের সম্পাদক ল‌তিফা বেগম ব‌লেন, ‘বিষয়‌টি শু‌নে‌ছি। আইনি প্রক্রিয়ায় যা‌বো কিনা সেটা ক‌লেজ অধ্যক্ষ সিদ্ধান্ত নি‌বে।’

যোগাযোগ করা হলে ক‌লে‌জ অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বলেন, ‘সোমবার ক‌লে‌জে বসে বিষয়‌টি নি‌য়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

তবে বার বার চেষ্টা করেও অভিযুক্ত ছাত্রদল নেতা র‌ফিকুল ইসলাম টিপুর বক্তব্য নেয়া সম্ভব হয়‌নি। সূত্র: ইউএনবি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!