1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব

লটারিতে কোটিপতি হওয়া যুবকের খোঁজে পুলিশ, অতঃপর..

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯
  • ৪০ বার পড়া হয়েছে

কোটিপতিকে খুঁজতে শীতেই কালঘাম ছুটল পুলিশের। তবে কর ফাঁকি বা অপরাধের কারণে নয়। লটারিতে হঠাৎ করে কোটিপতি হয়ে যাওয়া ওই যুবকের নিরাপত্তার জন্য।

দু’দিন ধরে অনেক ‘গোয়েন্দাগিরি’র পর সোমবার রাতে ওই যুবকের খোঁজ পাওয়ায় হাঁফ ছেড়ে বাঁচেন ভারতের হবিবপুর থানার আইসি পূর্ণেন্দু মুখোপাধ্যায়।

তিনি জানতে পারেন, অসীম সমাদ্দার নামে ওই যুবকের বাড়ি হবিবপুর থানার প্রত্যন্ত এলাকা দাল্লা গ্রামে। জীবনে প্রথম লটারির টিকিট কেটে রাতারাতি কোটিপতি হয়েছে ওই ‘চাষার ছেলে’।

আইসি বলেন, ‘আমরা ওঁর নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। সেই জন্য হন্যে হয়ে পুলিশ তাঁকে খুঁজছিল। ওই যুবক অবশ্য জানিয়েছেন, প্রতিবেশীরাই ওঁর নিরাপত্তার দিকটি দেখবেন। এর থেকে আর ভালো কী হতে পারে। তবুও আমরা বলেছি, প্রয়োজন মনে করলেই খবর দিতে।’ পুলিশ যে ভাবে ওই কোটিপতিকে খুঁজে বের করেছে, তা এক অর্থে বড় মাপের কোনও আসামীকে খোঁজার সামিল। দু’দিন ধরে চলে আসা গুঞ্জনের খবর থানায় পৌঁছানোর পর চিন্তা বাড়ে পুলিশের। কে জানে, কোথা থেকে কী হয়ে যায়! মালদায় লটারির মূল এজেন্টের কাছ থেকে পুলিশ জানতে পারে, ওই নম্বরের টিকিট কিনেছিলেন হবিবপুরের ১১ মাইল এলাকার খুচরো টিকিট বিক্রেতা লক্ষ্মণ বর্মন।

তারপর তাঁর কাছ থেকে জানা যায়, তিনি ওই টিকিট বিক্রি করলেও ক্রেতাকে চেনেন না। তবে কেউ একজন ফোন করে টিকিটের নম্বর বলে জানতে চেয়েছিল, প্রথম পুরস্কার লেগেছে কি না। ওই ব্যক্তির নাম জিজ্ঞাসা করতেই তিনি ফোন কেটে দেন।

পুলিশ অবশ্য ওই ফোন নম্বরের সূত্র ধরেই সোমবার অসীমকে খুঁজে বের করে। গা-ঢাকা দিয়েছিলেন কেন?

অসীম বলেন, ‘এত্তগুলো টাকা! প্রথমে তো বিশ্বাসই হচ্ছিল না। বেশ কয়েক বার দেখার পর যার কাছ টিকিট কেটেছিলাম তাঁকে ফোন করি। সেও যখন একই নম্বর বলল, তখন ভয় করতে লাগল। তাই চেপে গেলাম। কিন্তু রাতে ঘুম হল না। পেটের ভেতর গুড়গুড় করতে লাগল। শেষ পর্যন্ত রবিবার ক্লাবের বন্ধুদের বলেই দিলাম।’ সূত্র: এই সময়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!