
লক্ষ্মীপুরের দত্তপাড়া ইউনিয়নের বকুল তলা এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ ভোররাতে এ দুই মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়।
নিহতরা হলেন- সদর উপজেলার দজিপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে শাহাদাত হোসেন ও জেলার একই উপজেলার রড়ইতোলা গ্রামের তোফায়েল আহম্মেদরে ছেলে খোরশেদ আলম।
এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
দওপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মজিবুর রহমান জানান, গভীর রাতে গোলাগুলির আওয়াজ শুনে ঘটনাস্থলে যায় পুলিশ। দুই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।