1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম

রাষ্ট্রপতি বিকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিবেন

  • আপডেট হয়েছে : রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯
  • ৪৫ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ রোববার বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ৬ষ্ঠ সমাবর্তনে যোগ দিবেন। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে রাষ্ট্রপতি কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিতব্য সমাবর্তনে সভাপতিত্ব করবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বলেন, ‘আশা করা যাচ্ছে রাষ্ট্রপতি রোববার বেলা ২টা ৩০ মিনিটের দিকে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিবেন।’

প্রখ্যাত সমাজ বিজ্ঞানী ও শিক্ষাবিদ অধ্যাপক ড. অনুপম সেন সমাবর্তন বক্তৃতা প্রদান করবেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, খুলনার মেয়র তালুকদার আবদুল খালেক, স্থানীয় সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. কাজী মো. শহীদুল্লাহ এবং খুবি ভিসি ড. মোহাম্মদ ফায়েকুজ্জামান সমাবর্তন আলোচনা সভায় অংশগ্রহণ করবেন।

ভিসি জানান, শিক্ষা ক্ষেত্রে কৃতিত্বের জন্য সমাবর্তনে ২৩ জনকে স্বর্ণ পদক প্রদান করা হবে। সমাবর্তনে ৮ জনকে পিএইচডি ডিগ্রি এবং ৫ জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হবে। সূত্র: বাসস।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!