1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

  • আপডেট হয়েছে : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯
  • ৩৮ বার পড়া হয়েছে

রাজশাহীর গোদাগাড়ী ও মোহনপুরে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।

আজ রোববার সকাল ৯টার দিকে মোহনপুরে দুইজন ও বেলা ১১টার দিকে গোদাগাড়ীতে একজন নিহত হয়েছেন।

মোহনপুরে নিহতরা হলেন- রাজশাহী নগরীর শাহমখদুম থানা এলাকার নাজমুল হোসেনের ছেলে সিফাত (২২) ও মোহনপুরের কেশরহাটের মৃত বরকত আলীর ছেলে খয়ের আলী (৫০)। অন্যদিকে গোদাগাড়ীতে নিহত মো. মাসুদ (৩৫) রামনগর গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আলীর ছেলে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ জানান, মৌগাছি ইউনিয়নের তেঁতুলতলায় রাজশাহী-নওগাঁ সড়কে পথচারী খায়ের আলীকে ধাক্কা দেন মোটরসাইকেল চালক। এ ঘটনায় পথচারী আহত হন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক সিফাতও রাস্তায় পড়ে যান। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি ময়না তদন্তের রামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি। গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে মোটরসাইকেলে আমনুরার দিকে যাচ্ছিলেন মাসুদ। এসময় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোদাগাড়ী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!