1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু

রাজশাহীতে যুবককে কুপিয়ে হত্যা, আটক ২

  • আপডেট হয়েছে : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
  • ৪০ বার পড়া হয়েছে

রাজশাহী মহানগরীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ হত্যা ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩০ নভেম্বর) নগরীর মালদা কলোনীতে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রমজান আলী (২৮)। তিনি ওই এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। মালদা কলোনী ঈদগাহ মাঠ এলাকায় রমজানের পান-সিগারেটের দোকান আছে।

আটককৃতরা হলো, হত্যার সাথে সরাসরি জড়িত নগরীর মালদা কলোনী এলাকার আরমান আলীর ছেলে মোহাম্মদ সোহেল (২৮) ও তার চাচা আব্দুর রহিম।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন জানান, দোকানী রমজান একই এলাকার আরমান আলীর ছেলে মো. সোহেলের কাছে টাকা পেতেন। তারা দুজনে বন্ধুও। শনিবার সোহেল দোকানে গেলে রমজান টাকা চান। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সোহেল ধারালো অস্ত্র দিয়ে রমজানের তলপেটে আঘাত করে পালিয়ে যান। প্রকাশ্যে অনেক মানুষের সামনেই এই ঘটনা ঘটে। পরে লোকজন গুরুতর আহত রমজানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে তার মৃত্যু হয়।

ওসি জানান, নিহত রমজানের মরদেহ রামেকের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর অভিযুক্ত সোহেলকে আটকের চেষ্টা চলছে। এ নিয়ে তার বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের হবে বলেও জানান বোয়ালিয়া থানা পুলিশের এই কর্মকর্তা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!