1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার মাদকমুক্ত ভবিষ্যৎ চাই? মাঠ ফিরিয়ে দিন, খেলাধুলা ফিরিয়ে দিন পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

যুবলীগ নেতাকে ছিনিয়ে নিতে হামলা, ইউএনওসহ আহত ৫

  • আপডেট হয়েছে : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯
  • ৫১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাবেক যুবলীগ নেতা ও বর্তমানে ইউনিয়ন পরিষদের সদস্য আলমগীর হোসেন অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তোলার অপরাধে এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করে তাকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় আলমগীরের সমর্থকরা তাকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়।

আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার পশ্চিম ইউনিয়নের বিলঘর গ্রামে এ হামলা হয়। পুলিশ ১০ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতরা হলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদউল আলম, কসবা থানার এসআই মো. হারুনুর রশিদ, হাবিলদার আলী আজম, কনস্টেবল মাহবুবুল, জয়রুফ। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।

আজ রোববার দুপুরে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে কসবা পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ও ইউনিয়ন পরিষদ সদস্য মো. আলমগীরকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আলমগীরকে ১ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী অফিসার মাসুদউল আলম জানান, ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কসবার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এ সময় কসবা পশ্চিম ইউনিয়নের বাসিন্দা আলমগীরসহ দুইজনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত আলমগীরকে সাজা দিয়ে থানায় নিয়ে আসতে থাকে। এ অবস্থায় বিলঘর এলাকায় পৌঁছামাত্র হামলা হয়।

আলমগীরকে ছাড়িয়ে নিতে এ হামলা হয় বলে তিনি অভিযোগ করেন।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ১০ রাউন্ড গুলি ছুড়ে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!