1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম তারাগঞ্জে ফলের বাজারে আগুন: তরমুজ ও বিদেশি ফলের দামে দিশেহারা ক্রেতারা। গোবিন্দগঞ্জে ২০ কেজি গাঁজাসহ মোটরসাইকেল উদ্ধার রমজানে অন্যত্র অভিযান, পলাশবাড়ীতে নীরবতা কেন? বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে পুলিশ সুপারের অভিনব উদ্যোগ

  • আপডেট হয়েছে : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯
  • ৪৮ বার পড়া হয়েছে

থানার অফিসার ইনচার্জের (ওসি) কক্ষে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত চেয়ার থাকবে। চেয়ারটি হবে লাল রঙের। যেকোনো প্রয়োজনে থানায় সেবা নিতে আসা মুক্তিযোদ্ধারা বসবেন ওই চেয়ারে। ওই চেয়ারে বসিয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তিযোদ্ধাদের প্রয়োজনীয় সেবা দিবেন। সেই সাথে মুক্তিযোদ্ধাদের জন্য থাকবে পুলিশের পক্ষ থেকে অ্যাপায়নের ব্যবস্থা। মুক্তিযোদ্ধাদের সম্মানিত করতে এমনই অভিনব উদ্যোগ নেয়া হয়েছে কিশোরগঞ্জ জেলার ১৩টি থানায়।

এই ঘোষণা দিয়েছেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ। মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার বিকালে পুলিশ লাইন্সে আয়োজিত কর্মরত/অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্ততৃায় তিনি এই ঘোষণা দেন।

অনুষ্ঠানে সিআইডির অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আকন্দসহ জেলার বাসিন্দা মোট ৩৪ জন কর্মরত/অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যকে সংবর্ধনা দেয়া হয়।

পুলিশ সুপার বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের বীরোচিত অবদানের জন্যেই আমরা পেয়েছি লাল-সবুজের গর্বিত পতাকা। তাই আমরা রাষ্ট্রের যত বড় কর্মকর্তাই হই না কেন, তাদের ত্যাগের কাছে এটা কিছুই না। মুক্তিযোদ্ধাদের সম্মানের মাধ্যমেই আমাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে।

এজন্যই এখন থেকে অফিসার ইনচার্জের (ওসি) কক্ষে তাদের জন্য একটি বিশেষ লাল চেয়ার সংরক্ষিত থাকবে। কোনো মুক্তিযোদ্ধা থানায় সেবা নিতে গেলে ওই চেয়ারে বসবেন। বাকি সময় চেয়ারটি ঢেকে রাখা হবে। অন্য কাউকে এ চেয়ারে বসতে দেয়া হবে না বলে জানান তিনি। সূত্র- ডিএমপি নিউজ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!