1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
মাদকমুক্ত ভবিষ্যৎ চাই? মাঠ ফিরিয়ে দিন, খেলাধুলা ফিরিয়ে দিন পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত

মায়ের সামনে সন্তানের উপর অমানুষিক নির্যাতনের ভিডিও ভাইরাল

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
  • ৪১ বার পড়া হয়েছে

মায়ের সামনেই যুবকের উপর অমানুষিক নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামে।

নির্যাতনের শিকার রাজু চন্দ্র কাজিয়াতল গ্রামের রাখাল চন্দ্রের ছেলে। নির্যাতনকারী আবু তাহের দারোরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও একই ইউনিয়নের ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের বর্তমান আমির।

গত বুধবার বিকেলে মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মনজুর আলম বলেন, যুবকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে একটি মামলার হয়েছে। আসামি পালাতক রয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করতে তৎপর রয়েছে।

জানা যায়, বুধবার রাজু চন্দ্র নিজ ঘরে ভাঙচুর করে। এসময় মাতব্বর আবু তাহের কৌতুহলবশত রাজুদের বাড়ি যান। পরে বাঁধা অবস্থায় রাজুর মায়ের সামনেই যুবককে মারধর করেন। এসময় উপস্থিত কেউ একজন এই দৃশ্য মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।

ভিডিওতে দেখা যায়, অনেকটা মানসিক অসুস্থ রাজু নামের ওই ছেলেটাকে হাত-পা অবস্থায় মুখে ও বুকে লাথি মেরে ছুড়ে ফেলছেন মাতব্বর আবু তাহের। এরপর আহত ও ক্রন্দনরত রাজুকে টানা কয়েকদফা লাথি মারতে থাকেন তিনি।

যুবকের প্রতি এমন হিংস্র আচরণে এলাকায় সমালোচনার ঝড় বইছে। ওই যুবকের পরিবার এ অমানবিক আচরণের বিচার চেয়েছে। নির্যাতিত রাজুর মা ও তার পরিবার এ অমানবিকতার বিচার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!