1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম

মামলা জট কমাতে জেলা জজদের প্রতি আইনমন্ত্রীর আহ্বান

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯
  • ৪৯ বার পড়া হয়েছে

মামলা জট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তির প্রতি জোর দিতে জেলা জজদের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘সরকারি আইনী সেবা ও সুশাসন শক্তিশালীকরণ’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার আয়োজিত অনুষ্ঠানে দেশের জেলা জজরা অংশ নেন। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার ভারপ্রাপ্ত পরিচালক এ এইচ এম হাবিবুর রহমান ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আইন সচিব মো. গোলাম সারওয়ার, ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি রেসিডেন্ট প্রতিনিধি ভ্যান গুয়েন প্রমুখ বক্তৃতা করেন।

প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী বলেন, ‘আজকে মামলা দায়ের করার যে হিরিক। আমি বলবো এটাকে যদি একটা ট্রেন্ড হিসেবে দেখি তাহলে কিন্তু আমরা নিশ্চিত হতে পারি এই মামলা শেষ করা যাবে না। পৃথিবীর কোথাও শেষ করা যায়নি। এটাই বাস্তবতা।’

তিনি বলেন, যেভাবে মামলা দায়ের হয় সেইভাবে নিষ্পত্তি করা না গেলে মামলা শেষ হবে না।

আনিসুল হক বলেন, আমি আমেরিকাতে গিয়ে দেখেছি, সেখানে ৯০ শতাংশ মামলা কোর্টের বাইরে নিষ্পত্তি হয়। আর ১০ শতাংশ মামলা কোর্টে নিষ্পত্তি হয়। আমাদেরকেও বিকল্প বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, বিদ্যমান মামলাজট হ্রাস করতে লিগ্যাল এইড অফিসগুলো যাতে কার্যকর ভূমিকা রাখতে পারে সে লক্ষ্যে সরকার প্রয়োজনীয় আইন প্রণয়নের পাশাপাশি দেওয়ানী কার্যবিধি আইনের ৮৯ (এ) ধারায় সংশোধনী এনেছে। যাতে দরিদ্র ও দুস্থ জনগণকে আইনী সহায়তা প্রদানের পাশাপাশি পক্ষগণের মধ্যে থাকা বিরোধসমূহ বিকল্প বিরোধ নিষ্পত্তির সুযোগ তৈরি হয়েছে।

এজন্য সরকার লিগ্যাল এইডের অফিসারদের এডিআর বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে তাদের দক্ষতা বৃদ্ধি করতে কাজ করছে।

আইনমন্ত্রী বলেন, উন্নয়ন ও আইনের শাসন ওতপ্রোতভাবে জড়িত। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও রাষ্ট্রের সকল নাগরিকের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। এ কারণে জেলা লিগ্যাল এইড কমিটির কাজের গুরুত্ব বিবেচনা করে সংশ্লিষ্ট জেলার বিজ্ঞ জেলা জজবৃন্দকে এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

আইনমন্ত্রী জানান, ২০০৯ থেকে এ পর্যন্ত ৪ লাখ ৭৮ হাজার ২৭৪ জনকে সরকারি আইনগত সহযোগিতা প্রদান করা হয়েছে। আর ক্ষতিপূরণের অর্থ আদায় করা হয়েছে ২৮ কোটি ৭৯ লাখ ৪২ হাজার ৬১৫ টাকা। সূত্র: বাসস।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!