1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম তারাগঞ্জে ফলের বাজারে আগুন: তরমুজ ও বিদেশি ফলের দামে দিশেহারা ক্রেতারা।

মাধবদীতে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে পুড়িয়ে হত্যা

  • আপডেট হয়েছে : শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

যৌতুকের টাকা না পেয়ে নরসিংদীর মাধবদীতে স্বামী বিপ্লব মিয়ার দেওয়া আগুনে স্ত্রী খাদিজা আক্তার রুমার মৃত্যু হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর আজ শনিবার ভোরে রুমা মারা যান। এ ঘটনার পর দুপুরে স্বামী বিপ্লব মিয়াকে আটক করে পুলিশ।

মৃত খাদিজা আক্তার রুমা নরসিংদী সদর উপজেলার শিলমান্দী গ্রামের কাজল মিয়ার মেয়ে।

পুলিশ জানায়, সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে যৌতুকের টাকার জন্য গৃহবধূ খাদিজা আক্তার রুমার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন স্বামী বিপ্লব মিয়া। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা খাদিজাকে ঢামেক হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাঁচদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ শনিবার ভোরে তিনি মারা যান।

মৃত খাদিজার বাবা কাজল মিয়া জানান, প্রায় দেড় বছর আগে মেয়ে খাদিজাকে বিপ্লবের সঙ্গে বিয়ে দেওয়া হয়। তাদের একটি সাত মাসের মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে যৌতুকের তিন লাখ টাকার জন্য বিপ্লব প্রায় সময় খাদিজার ওপর নির্যাতন করতেন। এক পর্যায়ে টাকা দিতে না পারায় খাদিজাকে হত্যার উদ্দেশে পূর্বপরিকল্পিতভাবে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় বিপ্লব।মাধবদী থানার উপ-পরিদর্শক (এসআই) দিদারুল আলম জানান, মৃত গৃহবধূর বাবা কাজল মিয়া বাদী হয়ে মাধবদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় স্বামী বিপ্লবকে গ্রেফতার করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!