1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা।

মাগুরায় একই ওড়নায় ঝুলে বিয়াই-বিয়ানের আত্মহত্যা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯
  • ৩৫ বার পড়া হয়েছে

মাগুরায় একই ওড়নার দুইপ্রান্তে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূ ও এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন-সাগর বিশ্বাস (২২) ও পিংকি (১৯)। তারা সম্পর্কে বিয়াই-বিয়ান।

গতকাল বুধবার সন্ধ্যায় মাগুরা সদর উপজেলার বাটাজোড় গ্রামে গৃহবধূ পিংকির শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে।  প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

সাগর বিশ্বাস ঝিনাইদহ সদর উপজেলার শ্যামল বিশ্বাসের ছেলে ও পিংকি বাটাজোড় গ্রামের নরসুন্দর রাম প্রসাদের স্ত্রী। তার বাবার বাড়ি নড়াইল জেলায়।

শত্রুজিৎপুর পুলিশ ফাঁড়ির দ্বায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশারুল ইসলাম জানান,  সন্ধ্যা ৬টার দিকে বাটাজোড় গ্রামের রাম প্রসাদের বাড়িতে একটি ঘরে একই আঁড়ার সঙ্গে ওড়নার দুই প্রান্তে ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় রাম প্রসাদের স্ত্রী পিংকি ও তার বিয়াই সাগরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তারা দু’জন ঝিনাইদহ ও নড়াইল থেকে আজই ওই বাড়িতে এসেছিলেন। ঘটনার সময় নিহত পিংকির স্বামী নরসুন্দর রাম প্রসাদ বাড়িতে ছিলেন না। সন্ধ্যায় ফিরে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকির পর সাড়া না পেয়ে দরজা ভেঙে তাদের ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, পিংকির একটি কন্যা সন্তান রয়েছে। স্ত্রীর মৃত্যুর বিষয়ে কিছু বলতে পারেছেন না রাম প্রসাদ। তবে পরিবার ও স্থানীয়দের দেওয়া সূত্র মতে পিংকি ও সাগরের মধ্যে পরকীয়া চলছিল। এ কারণেই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।উদ্ধারের পর মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!