1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম তারাগঞ্জে ফলের বাজারে আগুন: তরমুজ ও বিদেশি ফলের দামে দিশেহারা ক্রেতারা। গোবিন্দগঞ্জে ২০ কেজি গাঁজাসহ মোটরসাইকেল উদ্ধার রমজানে অন্যত্র অভিযান, পলাশবাড়ীতে নীরবতা কেন? বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ জাতীয় শহীদ সেনা দিবস গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ

মহান বিজয়ের এই দিনে গাইবান্ধায় মুখে কালো কাপড় বেঁধে হরিজনদের মানববন্ধন

  • আপডেট হয়েছে : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

হোটেল-রেষ্টুরেন্টে প্রবেশ অধিকার সুনিশ্চিত ও সরকারি-বেসরকারি সকল উন্নয়নমূলক কর্মকান্ডে অংশ গ্রহণের দাবিতে আজ মহান বিজয় দিবসের এদিনে সোমবার সকালে গাইবান্ধা প্রেসক্লাব সংলগ্ন সড়কে জেলার হরিজন সম্প্রদায়ের লোকজন মুখে কালো কাপড় বেঁধে এক মানববন্ধনের কর্মসূচী পালন করেছে। বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ ও বাংলাদেশ বাসফোর কল্যাণম পরিষদ গাইবান্ধা জেলা শাখার যৌথ উদ্যোগে এই মানববন্ধনের কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন হরিজন যুব ঐক্য পরিষদ রংপুর বিভাগীয় আহবায়ক রাজেশ বাসফোর, বাংলাদেশ বাসফোর কল্যাণ পরিষদের জেলা শাখার সভাপতি সন্তোষ বাসফোর, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ পৌরসভা শাখার সভাপতি কীর্ত্তন বাসফোর, সাংগঠনিক সম্পাদক সোহাগ বাসফোর প্রমুখ।

বক্তারা বলেন, স্বাধীনতার ৪৮ বছর পরেও হরিজন জনগোষ্ঠী স্বাধীনতার খোঁজে আজ রাজপথে। আজও হরিজন জনগোষ্ঠী স্বাধীনতা পায়নি। তাদের নাগরিক ও সাংবিধানিক অধিকার আজও প্রতিষ্ঠিত হয়নি। তদুপরি এখন পর্যন্ত কোন হোটেল-রেষ্টুরেন্টে হরিজনদের প্রবেশ অধিকার দেয়া হয় না। এমনকি চায়ের দোকানে চা খেতে গেলেও তাদের নিজেদের মগ সাথে করে নিয়ে যেতে হয়। এছাড়া বিভিন্ন উন্নয়নমূলক কান্ডে হরিজন শ্রমিকদের কাজ করার সুযোগ দেয়া হচ্ছে না বলেও বক্তারা উল্লেখ করেন। ফলে হরিজন পরিবারগুলো আর্থিক কষ্টে মানবেতর জীবন যাপন করছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!