1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার মাদকমুক্ত ভবিষ্যৎ চাই? মাঠ ফিরিয়ে দিন, খেলাধুলা ফিরিয়ে দিন পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময়

মসজিদ বানাতে অযোধ্যায় বিকল্প জমি চিহ্নিত করল ভারত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অযোধ্যায় মসজিদ নির্মাণের জন্য বিকল্প জমি চিহ্নিত করল ভারতের উত্তর প্রদেশ সরকার। কয়েকটি জমি চিহ্নিত করে সুন্নি ওয়াকফ বোর্ডকে জানানো হবে। এই জমিগুলির মধ্যে থেকে পছন্দসই একটি বেছে নিতে পারবে সুন্নি ওয়াকফ বোর্ড।

অযোধ্যার ‘পঞ্চকোশি পরিক্রমা’ এলাকার বাইরে এই জমিগুলি চিহ্নিত করা হয়েছে। অযোধ্যায় বিশেষ সময় পুজোর জন্য যে ১৫ কিলোমিটার বৃত্তাকার পথ পরিক্রম করে থাকেন ভক্তরা, তাকে পঞ্চকোশি পরিক্রমা বলে।

হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের এক সময়ে ধর্মীয় উত্‍সব পড়লে যাতে কোনওরকম সমস্যার সৃষ্টি না হয়, তার জন্যই পঞ্চকোশি পরিক্রমার বাইরে মসজিদের জন্য জমি বাছা হয়েছে বলে জানিয়েছে যোগী আদিত্যনাথের প্রশাসন।

যে পাঁচটি প্লট আপাতত শর্টলিস্ট করা হয়েছে সেগুলি মূল অযোধ্যা নগরীর পাশ দিয়ে যাওয়া হাইওয়ের পাশে। উত্তরপ্রদেশ সরকার এগুলিকে চিহ্নিত করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে ছাড়পত্রের জন্য পাঠিয়েছে।

এই প্লটগুলি অযোধ্যা-ফৈজাবাদ রোড, অযোধ্যা-বাসতি রোড, অযোধ্যা-সুলতানপুর রোড এবং অযোধ্যা-গোরক্ষপুর রোডের ধারে অবস্থিত। তবে মসজিদ তৈরির জন্য বিকল্প জমি নেবে কিনা, সেই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি সুন্নি ওয়াকফ বোর্ড। সূত্র: এই সময়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!