1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম

ভিপি নুরকে সর্তক করলেন তোফায়েল

  • আপডেট হয়েছে : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ৪৬ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, যিনি ডাকসুর ভিপি আছেন এবং কমিটিতে যারা আছেন, তাদের সবার ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত। অতিমাত্রায় রাজনীতি নিয়ে আসলে এ ধরনের হানাহানি হবেই। সেজন্য সবার সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি।

আজ সোমবার রাজধানীর বনানী কবরস্থানে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, দুর্ভাগ্য এ ধরনের ঘটনা ঘটে। তবে, যারা ডাকসুর ভিপি হন, তাদেরও সতর্কতার সঙ্গে চলা উচিত, কথা বলা উচিত। এমন কিছু করা উচিত নয়, যেটাতে প্রতিপক্ষের মনে আঘাত লাগতে পারে। ডাকসু মানে সবার।

নুরের ওপর হামলায় দুঃখিত, বিব্রত এবং লজ্জিত হয়েছেন সাবেক এই ভিপি।

তিনি আরো বলেন, ছাত্ররাজনীতি সম্পর্কে কোনো বক্তব্য দিতে গেলে আমি বিব্রত বোধ করি। আমাদের দিনেও মতের ভিন্নতা ছিল, যেমন ১৯৬৯ সালে আমরা সর্বদলীয় ছাত্রসমাজ গঠন করেছিলাম। আমাকে ডাকসুর ভিপি হিসেবে আহ্বায়ক করা হয়েছিল। ছাত্রলীগের মতিয়া গ্রুপ, ছাত্রলীগের মেনন গ্রুপ, জাতীয় ছাত্র ফেডারেশনের একটা অংশ— সবার এক আদর্শ ছিল না। কিন্তু আমরা ১১ দফা কর্মসূচি প্রণয়ন করে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি। তখন ছাত্রসমাজ ঐক্যবদ্ধ ছিল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!