1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার মাদকমুক্ত ভবিষ্যৎ চাই? মাঠ ফিরিয়ে দিন, খেলাধুলা ফিরিয়ে দিন পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময়

ভারতের নতুন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

ভারতের ২৮তম সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করলেন জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। এতদিন তিনি ছিলেন সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ।

আজ মঙ্গলবার সেনাপ্রধান হিসেবে জেনারেল বিপিন রাওয়াতের কার্যকালের মেয়াদ শেষ হয়েছে। দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি।

১৯৮০ সালে সেনাবাহিনীর শিখ লাইট ইনফ্যান্টারি রেজিমেন্টে যোগ দেন নারাভানে। গত চার দশকে দেশের একধিক গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করেছেন তিনি। দেশের উত্তরপূর্বাঞ্চল ও কাশ্মীরের মতো জঙ্গি উপদ্রুত অঞ্চল ছাড়াও শ্রীলঙ্কায় ভারতের পাঠানো শান্তি বাহিনীতেও ছিলেন জেনারেল নারাভানে। মায়ানমারে ভারতীয় দূতাবাসে ডিফেন্স অ্যাটাসে হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।২০১৯ সালে দেশের সেনাবাহিনীর উপপ্রধান হওয়ার আগে ৪০০০ কিলোমিটার ভারত-চিন সীমান্ত প্রহরায় নিয়োজিত ইর্স্ট্রান কমান্ডের প্রধান ছিলেন নারাভানে। জম্মু ও কাশ্মীরের বিশেষ দক্ষতার সঙ্গে কাজ করার জন্য তাঁকে বিশিষ্ট সেনা মেডেল দিয়ে সম্মানিত করা হয়। অসম রাইফেলসের ইনস্পেক্টর জেনারেল থাকাকালীন তিনি পান বিশিষ্ট সেনা মেডেল ও অতি বিশিষ্ট সেনা মেডেল। সূত্র: জিনিউজ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!