1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন পেল নাগরিকত্ব সংশোধনী বিল

  • আপডেট হয়েছে : বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

এনআরসি নিয়ে মতবিরোধ বা আতঙ্ক এখনও কমেনি মোটেও। এরই মধ্যে নানা প্রশ্ন তুলেই ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন পেল নাগরিকত্ব (সংশোধনী) বিল।

সংসদের শীতকালীন অধিবেশন সমাপ্তির দিকেই এগোচ্ছে এবং এখন সরকারের সম্পূর্ণ লক্ষ্যই নাগরিকত্ব (সংশোধনী) বিল পাস করানো।

সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার আগামী সপ্তাহেই এই বিল পেশ করতে চলেছে। যদিও উত্তরপূর্বের রাজ্যগুলি এই বিলের লাগাতার বিরোধিতা করে চলেছে। সরকার অবশ্য জানাচ্ছে পাকিস্তান, বংলাদেশ এবং আফগানিস্তান থেকে ভারতে এসে অবৈধভাবে থাকা নাগরিকদেরও নাগরিকত্ব দিতে পারে। তবে শর্ত একটাই! মুসলিম হওয়া যাবে না। বিরোধী কংগ্রেস এই বিলটিকে অসংবিধানিক বলেই মনে করছে। বিরোধীদের মতে এই বিল ভারতের একেবারে শিকড়ে থাকা সংস্কৃতির বিরোধী।

বস্তুত, এই নাগরিক সংশোধনী বিল পাস হলে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশের হিন্দু বা অন্য সম্প্রদায়ের মানুষজন নাগরিকত্ব পাবেন। হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানদের বৈধতা দেওয়া হবে। তবে বাদ পড়বেন মুসলিম সম্প্রদায়।

এই বিল প্রসঙ্গে বিরোধী দল তৃণমূল অবশ্য মনে করছে, মুসলিম ছাড়া যে সমস্ত আসামের বাসিন্দারা নাগরিকপঞ্জি থেকে বাদ পড়েছেন তাদের পুনরায় নাগরিক তালিকাতে ঠাঁই দেওয়ার জন্যই সরকারের এই বিল পাসের এত হুড়োহুড়ি।

তৃণমূল নেতা সৌগত রায়ের বক্তব্য, আমরা নাগরিকতা (সংশোধনী) বিলের বিরুদ্ধে। এটি সংবিধান বিরোধী বিল। এনআরসি নিয়ে যে পরিমাণে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, তাকে ধামাচাপা দেওয়ার জন্যই সরকার এই বিল আনার প্রস্তুতি করছে।

অন্যদিকে মিজোরামের রাজ্যসভা সাংসদ রোনাল্ড লাসও জানাচ্ছেন যে ভারতবর্ষে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার বিষয়টি অনৈতিক। সূত্র- এনডিটভি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!