1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম তারাগঞ্জে ফলের বাজারে আগুন: তরমুজ ও বিদেশি ফলের দামে দিশেহারা ক্রেতারা।

ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের উপর বিধি নিষেধ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

রাষ্ট্র মালিকানাধীন এবং বিশেষায়িত ব্যাংকগুলোর কর্মকর্তাদের ব্যক্তিগত উদ্দেশ্যে বিদেশ ভ্রমণ সীমিত করার নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।খেলাপি ঋণ আদায়ে গতি বাড়াতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি অর্থমন্ত্রণলয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক আদেশে একথা বলা হয়েছে। এই নিষেধাজ্ঞা আগামী ২০২০ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বলবৎ থাকবে।

এখন থেকে শুধু অতীব জরুরি প্রয়োজন এবং চিকিৎসা ব্যতীত অন্যান্য ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নিষেধাজ্ঞা আরোপ করা এই ব্যাংকগুলোর তালিকায় রয়েছে- রাষ্ট্রীয় সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, কৃষি ব্যাংক, বিডিবিএল, কর্মসংস্থান ব্যাংক, আনসার-ভিডিবি উন্নয়ন ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মোহাম্মদ সফিউল আলম স্বাক্ষরিত ১৫ ডিসেম্বর জারি করা অফিস আদেশে বলা হয়, রাষ্ট্র মালিকানাধীন এবং বিশেষায়িত ব্যাংকের খেলাপি ঋণ হ্রাসকল্পে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নেওয়া সত্ত্বেও ঋণ আদায়ে কোনও উল্লেখযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে না। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের ঋণ পুনঃতফসিল ও এককালীন এক্সিট সংক্রান্ত বিশেষ নীতিমালা অনুযায়ী ২ শতাংশ হারে ডাউন পেমেন্ট দিয়েই খেলাপি ঋণ আদায়ে কার্যক্রম চলমান রয়েছে, যার মেয়াদ হাইকোর্ট ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছেন। ফলে খেলাপি ঋণ আদায় জোরদারকরণে ব্যাংক কর্মকর্তাদের যথাযথভাবে সম্পৃক্তকরণের লক্ষ্যে বিশেষ কার্যক্রম নেওয়া প্রয়োজন। কিন্তু, ব্যাংক কর্মকর্তাদের অতিমাত্রায় ব্যক্তিগত বিদেশ ভ্রমণ প্রতিষ্ঠানের দাফতরিক কার্যক্রমে ধীরগতিসহ ঋণ আদায়ে সরকার নির্ধারিত কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হচ্ছে। তাই কর্মকর্তাদের মাধ্যমে যথাযথভাবে কার্যসম্পাদনের লক্ষ্যে ব্যক্তিগত পর্যায়ে অপরিহার্য প্রয়োজন ব্যতীত বিদেশ ভ্রমণ সীমিতকরণ আবশ্যক।

আদেশে আরও বলা হয়, খেলাপি ঋণ আদায়সহ ব্যাংকের সার্বিক কার্যক্রমে গতিশীলতা আনতে ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ব্যাংক কর্মকর্তাদের অতীব জরুরি প্রয়োজন এবং চিকিৎসা ব্যতীত ব্যক্তিগত উদ্দেশ্যে বিদেশ ভ্রমণ সীমিত করতে হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!