1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
মাদকমুক্ত ভবিষ্যৎ চাই? মাঠ ফিরিয়ে দিন, খেলাধুলা ফিরিয়ে দিন পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত

বৈশাখী টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯
  • ৪৫ বার পড়া হয়েছে

মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে এগিয়ে যেতে দেশের টেলিভিশন চ্যানেলগুলোর প্রতি আহবান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আজ রাজধানীর মহাখালীতে বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে আয়োজিত ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বৈশাখী টেলিভিশনের উপ ব্যবস্থাপনা পরিচালক টিপু আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ, ম রেজাউল করিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, হুইপ সামশুল হক চৌধুরী, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এবং সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী।

এ সময় স্পিকার কেক কেটে বৈশাখী টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন।

স্পিকার বলেন, বাঙালির সংস্কৃতির বিকাশ ও মুক্তিযুদ্ধের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে বৈশাখী টিভি কাজ করে যাচ্ছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করছে।

স্পিকার বলেন, বাংলাদেশ এখন তথ্য প্রবাহের অবাধ সময় অতিবাহিত করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলেক্ট্রনিক মিডিয়ার প্রসার ঘটিয়েছেন। এর ফলে তথ্য প্রবাহের সুযোগ আরও বৃদ্ধি পেয়েছে।

ড. শিরীন শারমিন চৌধুরী বৈশাখী টেলিভিশন প্রতিষ্ঠার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গৃহীত কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন। সূত্র- বাসস।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!