1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম তারাগঞ্জে ফলের বাজারে আগুন: তরমুজ ও বিদেশি ফলের দামে দিশেহারা ক্রেতারা। গোবিন্দগঞ্জে ২০ কেজি গাঁজাসহ মোটরসাইকেল উদ্ধার রমজানে অন্যত্র অভিযান, পলাশবাড়ীতে নীরবতা কেন? বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ জাতীয় শহীদ সেনা দিবস গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ

বিশ্বব্যাপী সমস্যার মূল কারণ ক্ষমতা আঁকড়ে রাখা বয়স্ক শাসকরা: ওবামা

  • আপডেট হয়েছে : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯
  • ৩৮ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, বিশ্বব্যাপী বিভিন্ন সমস্যার মূলে রয়েছেন ক্ষমতা আঁকড়ে রাখা বয়স্ক শাসকরা। আপনি যদি পুরো বিশ্বের দিকে তাকান তাহলে দেখবেন, বয়স্ক মানুষরাই বেশির ভাগ সমস্যার মূলে। বয়স্ক ব্যক্তিরা ক্ষমতা না ছাড়লে এমন সমস্যা হবেই।

তিনি বলেন, রাজনৈতিক নেতাদের সঠিক সময়ে সরে দাঁড়ানোই ভালো। রাজনৈতিক নেতাদের এটা মনে রাখা উচিত, তারা একটি নির্দিষ্ট কাজ করতে এসেছেন, আজীবন ক্ষমতায় থাকার জন্য আসেননি।’

সিঙ্গাপুরে ওবামা ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের দুই মেয়াদে দায়িত্ব পালনকারী এ সফল প্রেসিডেন্ট।

নারীদের প্রশংসা করে ওবামা বলেন, পৃথিবীর সব দেশে যদি পুরুষের বদলে নারীরা ক্ষমতায় থাকতেন, তাহলে বিশ্বব্যাপী মানুষের জীবনমান অনেক উন্নত হতো। ওবামা আরও বলেছেন, নারীরা ‘নিখুঁত’ নন ঠিকই, তবে তাঁরা তর্কাতীতভাবে পুরুষের চেয়ে ভালো।

তিনি বলেন, ‘আমি সব নারীর উদ্দেশে বলতে চাই, আপনারা নিখুঁত নন ঠিকই। কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে আপনারা আমাদের (পুরুষ) চেয়ে অবশ্যই ভালো। আমি শতভাগ নিশ্চিত, কেবল দুই বছরের জন্য যদি বিশ্বের প্রতিটি দেশে নারীরা ক্ষমতায় আসতেন, তাহলে আমরা পুরো পৃথিবীতেই ভিন্ন রকম পরিস্থিতি দেখতে পেতাম। নারীরা ক্ষমতায় এলে মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত হতো।’

ক্ষমতা ছাড়ার পর থেকে বারাক ওবামা ও মিশেল ওবামা দম্পতি বিশ্বজুড়ে তরুণ নেতাদের নিয়ে কাজ করার জন্য ওবামা ফাউন্ডেশন গড়ে তুলেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!