1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বাড়ি থেকেই অভিনেতার ঝুলন্ত লাশ উদ্ধার - খবরবাড়ি24.com
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

বাড়ি থেকেই অভিনেতার ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯
  • ৪৯ বার পড়া হয়েছে

বাড়ির মধ্যেই মিলল নামজাদা অভিনেতা কুশল পাঞ্জাবির নিথর দেহ। যার জেরে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। অভিনেতা করণভীর বোহরা তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই কথা জানান, তাঁর পরেই ঘটনার কথা সামনে আসে।

কুশলের বয়স হয়েছিল মাত্র ৩৭। তাঁকে শেষবার দেখা গিয়েছিল ‘ইস্ক মে মরজাওয়া’ তে। বৃহস্পতিবার রাতে অভিনেতার বাড়িতেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শুক্রবার বিকেল ৪ টের সময় তাঁর অন্তিম ক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানা গিয়েছে।

২০১৫ সালে ইউরোপীয়ান বান্ধবী আউড্রে ডলহেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কুশল পাঞ্জাবি। তাঁদের একটি ৩ বছরের ফুটফুটে ছেলেও রয়েছে। এমনকি মৃত্যুর মাত্র ২২ ঘন্টা আগেও তিনি ছেলে কিয়ানের একটি ফটো শেয়ার করেছিলেন নিজের সোশাল প্রোফাইলে।

উল্লেখ্য, একাধিক বলিউড সিনেমায় দেখা গিয়েছিল কুশল পাঞ্জাবিকে। অক্ষয় কুমার থেকে শুরু করে অজয় দেবগণের মতো তারকা চরিত্রের সঙ্গেও দেখা গিয়েছে এই বলি অভিনেতাকে। তাঁর এই অকাল মৃত্যুতে শোকের ছায়া বলি ইন্ড্রাস্ট্রিতে। এছাড়া ‘ঝলক দিখলা যা’-এর মতো রিয়ালিটি শোতেও দেখা গিয়েছে এই নামী অভিনেতাকে। সূত্র- সংবাদ প্রতিদিন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft