1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
“আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম তারাগঞ্জে ফলের বাজারে আগুন: তরমুজ ও বিদেশি ফলের দামে দিশেহারা ক্রেতারা। গোবিন্দগঞ্জে ২০ কেজি গাঁজাসহ মোটরসাইকেল উদ্ধার রমজানে অন্যত্র অভিযান, পলাশবাড়ীতে নীরবতা কেন? বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ জাতীয় শহীদ সেনা দিবস গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ

বাংলাদেশের অগ্রগতিতে মোদির প্রশংসা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে প্রতিটি খাতে বাংলাদেশের অর্জিত অসাধারণ অগ্রগতির প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ সোমবার ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী মোদির কার্যালয়ে তার সাথে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এ প্রশংসা করেন।

৩০ মিনিট ধরে চলা বৈঠকে হাইকমিশনারের মাধ্যমে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান মোদি। সেই সাথে তিনি আগামী বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে তাকে বাংলাদেশে আমন্ত্রণ করায় আনন্দ প্রকাশ করেন।

‘আমি এ অনুষ্ঠানে যোগ দেয়ার অপেক্ষায় রয়েছি,’ হাইকমিশানরকে বলেন মোদি।

তিনি ভারত-বাংলাদেশ সম্পর্ক, যাকে এখন এক সোনালি অধ্যায় হিসেবে দেখা হচ্ছে, তাকে এগিয়ে নিতে নিজের পাঁচ বছরের মেয়াদে রাখা অবদানের জন্য বিদায়ী হাইকমিশনারকে ধন্যবাদ জানান।

এ সময় হাইকমিশনার ঐতিহ্যবাহী বাংলা কারুশিল্পের নিদর্শন হিসেবে ভারতের প্রধানমন্ত্রীকে একটি ফ্রেমে বাঁধানো নকশিকাঁথা উপহার দেন। সূত্র: ইউএনবি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!