1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

ফের দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯
  • ৫৪ বার পড়া হয়েছে

রাজধানীসহ সারা দেশে গুঁড়ি-গুঁড়ি বৃষ্টিতে আবারও বাড়ছে শীতের তীব্রতা। সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে অনেক জায়গায় বৃহস্পতিবার রাতে বৃষ্টি হয়েছে। বৃষ্টি কোথাও বেশি আবার কোথাও গুঁড়ি-গুঁড়ি।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শুক্রবার সারাদিন আকাশ মেঘলা থাকবে। কোথাও হালকা কোথাও ভারী বৃষ্টি হবে। তবে তা একটানা নয়, থেমে থেমে। শনিবারও একই অবস্থা থাকবে। তাপমাত্রা  ১ থেকে ২ ডিগ্রি আরো কমতে পারে।

আবহাওয়া অফিস সূত্র জানায়, বৃষ্টি হলেও দেশের বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা এখন বেশি। মেঘ আর কুয়াশার কারণে তাপমাত্রা কমেনি। তবে বাতাস থাকায় শীত আগের মতো অনুভূত হচ্ছে। মেঘ কেটে গেলে তাপমাত্রা আরো নেমে যাবে। যেসব এলাকায় এখন শৈত্যপ্রবাহ আছে সেসব জায়গায় এটি বিস্তার লাভ করতে পারে।

এ অবস্থায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত যশোরে সর্বোচ্চ ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকা বিভাগের প্রায় সব জায়গায় বৃষ্টি হয়েছে। ঢাকায় ৫, টাঙ্গাইলে ৫, ফরিদপুরে ৯, মাদারীপুরে ৪, গোপালগঞ্জে ৯, কিশোরগঞ্জের নিকলীতে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। চট্টগ্রাম বিভাগের মধ্যে সীতাকুণ্ডে ১০, কুমিল্লায় ৮ ও চাঁদপুরে ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া অন্য জেলাগুলোতেও বৃষ্টি হয়েছে। পাবনার ঈশ্বরদীতে ৩, খুলনা ও মোংলায় ৮, পটুয়াখালীতে ৮ ও বরিশালে ৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।বৃষ্টি হলেও আজ শুক্রবার তাপমাত্রা খুব একটা কমেনি। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুঁলিয়ায় ৯ দশমিক ২। যা বৃহস্পতিবার ছিল ৫ দশমিক ৭। এদিকে ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ২ যা বৃহস্পতিবার ছিল ১২ দশমিক ৫। এছাড়া আজ ময়মনসিংহে ১২ দশমিক ৫ যা বৃহস্পতিবার ছিল ৯ দশমিক ৪, চট্টগ্রামে আজ তাপমাত্রা একই আছে (১৩ দশমিক ৫), সিলেটে ১৩ দশমিক ২, বৃহস্পতিবার ছিল ১২ দশমিক ৪, রাজশাহীতে ১১ দশমিক ৮, বৃহস্পতিবার ছিল ১০, রংপুরে ১১ দশমিক ৫, বৃহস্পতিবার ছিল ৯ দশমিক ৫, খুলনায় কমে ১২ দশমিক ৮, বৃহস্পতিবার ছিল ১৪ এবং বরিশালে ১৩ দশমিক ২ যা বৃহস্পতিবার ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!